পাথরবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়লো ব্রিজ, দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
হবিগঞ্জ সংবাদাদতা:
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রতœা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ রতœা ব্রিজের স্টিলের ডেকিং ভেঙে দেবে যাওয়ায় আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল জুমুয়াবার অতিরিক্ত ওজন নিয়ে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠতেই ৫টি স্টিলের ডেকিং ভেঙে নিচে দেবে যায়। মুহূর্তেই বন্ধ হয়ে যায় হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ রুটে সব ধরনের যান চলাচল। হঠাৎ এই বিপর্যয়ে ব্রিজের দুই পাশে আটকা পড়ে যানবাহন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কর্মজীবী মানুষের যাতায়াতে দেখা দেয় চরম ভোগান্তি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যাত্রীসহ স্থানীয় মানুষ বিকল্প হিসেবে নৌকায় করে রতœা নদী পার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, রতœা ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কোনও সংস্কার বা মেরামতের উদ্যোগ নেয়নি। তাদের দাবি- দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হোক।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ব্রিজটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় রেকারসহ সংস্কারের সব ধরনের মালামাল নিয়ে কাজ শুরু হয়েছে। দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












