পাঠ্যবইয়ের ভূতুড়ে চাহিদায় ৩০০ কোটি টাকা লুটপাটের ছক
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ফেনী পরশুরাম উপজেলায় মাধ্যমিক স্তরে ২০২৬ শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের চাহিদা ছিল দুই লাখ ৬৭ হাজার। অথচ ২০২৭ শিক্ষাবর্ষের জন্য একই উপজেলা থেকে বইয়ের চাহিদা পাঠানো হয়েছে সাত লাখ ৪৪ হাজারেরও বেশি। অর্থাৎ গত বছরের চেয়ে এবার উপজেলাটিতে ১৭৯ শতাংশ পাঠ্যবই বেশি দরকার, যা অবিশ^াস্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইভাবে ফেনী সদর উপজেলা থেকেও গত বছরের চেয়ে এবার ৪১ শতাংশ বেশি পাঠ্যবই পাঠানোর আবদার করা হয়েছে।
শুধু ফেনীর এ দুটি উপজেলা নয়, দেশের অধিকাংশ উপজেলা শিক্ষা অফিস থেকে আগামী শিক্ষাবর্ষের জন্য এমন ‘ভূতুড়ে’ পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অসৎ ছাপাখানা মালিক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং কিছু শিক্ষকের যোগসাজশে প্রতি বছরই এমন ভূতুড়ে চাহিদা দেওয়া হয়। এ চক্রের সঙ্গে খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কিছু কর্মকর্তাও জড়িত। চক্রটি সারাদেশে গড়ে ৩০ শতাংশ ভূতুড়ে চাহিদা দেওয়ায় সরকারের প্রতি বছর বিনামূল্যের পাঠ্যবই ছাপায় অন্তত ৩০০ কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। এবারও একই ছক কষে এগোচ্ছে চক্রটি।
পাঠ্যবই ছাপা ও বিতরণ সংশ্লিষ্টরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট ভূতুড়ে চাহিদা দেওয়ার রেওয়াজ শুরু করে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এসে এ ধারায় ছেদ ঘটায়। বিশেষ করে ২০২৫ শিক্ষাবর্ষে ভূতুড়ে চাহিদা কিছুটা কমানো সম্ভব হয়। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে ভূতুড়ে চাহিদার চক্র।
জানতে চাইলে ফেনীর পরশুরাম উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আমাদের যে অফিস সহকারী এ চাহিদা লিখে তৈরি করেছিলেন, তিনি ভুলে এটা করে ফেলেছিলেন। ১ হাজার ৮০০-এর জায়গায় ১৮ হাজার লিখে ফেলেছিলেন।’
শুধু এক জায়গায় ভুলে ১৭৯ শতাংশ পাঠ্যবই বেশি হয়েছিল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘না না এরকম অনেক জায়গায় ভুল করেছেন তিনি। আমি দেখে পরে সংশোধন করে দিয়েছি।’ তিনি (অফিস সহকারী) কোনো চক্রের সঙ্গে জড়িত কি না এমন প্রশ্নে ইসমাইল হোসেন বলেন, ‘না না আমি সিউর। আমার অফিস সহকারী চক্রে নেই। শুধু ভুল করে ফেলেছে আর কি। এটা নিয়ে আর ঝামেলা নেই। এসব লিখেন না ভাই আমার।’
বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসার পর তিনি বিশেষ নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনায় মাঠে নেমেছে এনসিটিবির কর্মকর্তারা। তারা জেলা ও উপজেলা থেকে পাঠানো চাহিদার সঙ্গে মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা মিলিয়ে দেখছেন।
পাঠ্যবই ছাপা ও বিতরণ ঘিরে যে চক্র গড়ে উঠেছে, তা ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে বই ছাপিয়ে অনেক প্রেস মালিক ফুলে-ফেঁপে উঠেছেন। কেউ কেউ রাতারাতি কোটিপতি বনে গেছেন। বই ছাপিয়েছে এক লাখ, বিল তুলেছে পাঁচ লাখের। লুটপাট আর লুটপাট হয়েছে। ব্যবসার নামে তারা জনগণের ট্যাক্সের টাকা লুট করেছে। এটা হালাল ব্যবসা নয়, হারাম হারাম...। এগুলোতে আর কোনো ছাড় নয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












