পাকিস্তান থেকে পাখি খাদ্যের আড়ালে এলো ২৫ টন মাদক বীজ
ঘোষণা ছিল পাখির খাদ্য আমদানি হবে। তবে পাকিস্তান থেকে দুই কনটেইনারে করে এসেছে মাদক পপি বীজ, যা আমদানি-নিষিদ্ধ। চালানটি চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি ডিপো ছাবের আহম্মেদ টিম্বারে নেয়ার পর তা পরীক্ষার উদ্যোগ নেন কাস্টম কর্মকর্তারা। তাতেই ধরা পড়ে ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির বিষয়টি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কাস্টমস কর্মকর্তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে বার্ড ফুড আমদানির ঘোষণা দেয়। ৯ অক্টোবর পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, কন্টেইনার দুটিতে ৭ টন পাখির খাবারের পাশাপাশি আমদানি নিষিদ্ধ ২৫ টন পপি বীজ পাওয়া যায়। সবার চোখ ফাঁকি দিতে পাখির খাদ্য কৌশলে কন্টেইনারের মুখে রাখলেও, ভেতরের দিকে বস্তার ভেতর রাখা হয় এসব পপি বীজ। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।