পাকিস্তানে মূল্যস্ফীতির রেকর্ড, লাগামহীন দ্রব্যমূল্য
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ মার্চ, ২০২৩ খ্রি:, ১৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সংকটে বিধ্বস্ত পাকিস্তানে মূল্যস্ফীতির নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে মূল্যস্ফীতির হার ৪৭ শতাংশে পৌঁছেছে; যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২২ মার্চ শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের সংবেদনশীল মূল্য সূচকে (এসপিআই) মূল্যস্ফীতির এই রেকর্ড করা হয়েছে। যা পাকিস্তানের গত ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি লাগামহীন হয়েছে বলে দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন। এসপিআয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত এক সপ্তাহে ৫১ ধরনের পণ্যসামগ্রীর মধ্যে ২৬টির দাম বেড়েছে। আর ১৩টি পণ্যসামগ্রীর দাম কমেছে। আর দাম অপরিবর্তিত রয়েছে ১৩টি পণ্যের।
পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশটিতে যেসব পণ্যের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, সিগারেট, আটা, ডিজেলসহ আরও কিছু পণ্যসামগ্রী।
দেশটির বাজারে পেঁয়াজের দাম ২২৮.২৮ শতাংশ, সিগারেটের ১৬৫.৮৮ শতাংশ, গমের আটা ১২০.৬৬ শতাংশ, গ্যাসের দাম ১০৮.৩৮ শতাংশ, ডিজেল ১০২.৮৪ শতাংশ, চা ৯৪.৬০ শতাংশ, কলা ৮৯.৮৪ শতাংশ, বাসমতি চাল ৮১.২২ শতাংশ, পেট্রোল ৮১.১৭ শতাংশ, ডিম ৭৯.৫৬ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১০.১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
চলমান অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত মানতে গিয়ে পাকিস্তানে ভয়াবহ অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে পৌঁছানোর কারণে এই সংকট আরও বৃদ্ধি পেয়েছে।
ঋণ পেতে আইএমএফের শর্ত অনুযায়ী পাকিস্তানের সরকার জ্বালানির দাম ও কর বৃদ্ধি করেছে। এছাড়াও দেশের অর্থনৈতিক কাঠামোতে আইএমএফের পরামর্শে সংস্কারও এনেছে পাকিস্তান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)