পাকিস্তানের সঙ্গে ফের চালু হচ্ছে ইরান ও তুরস্কের সরাসরি ট্রেন সার্ভিস
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু হতে চলেছে প্রায় ৮০০০ কিলোমিটার দীর্ঘ ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) মালবাহী ট্রেন সার্ভিসটি। পাকিস্তানের ফেডারেল রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি বলেছেন, এই পরিষেবাটি ইরানের মাধ্যমে পাকিস্তানকে তুরস্কের সাথে পুনরায় সংযুক্ত করবে, যা আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের গতি আনবে।
গত রোববার পাকিস্তান রেলওয়ের সদর দফতরে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান ইউরেশিয়ার একটি প্রধান বাণিজ্য নেটওয়ার্কের কেন্দ্রে ফিরবে। যা অতীতের বিলম্ব কাটিয়ে উঠবে, লজিস্টিক প্রতিবন্ধকতা কমাবে এবং অঞ্চলজুড়ে কার্গো ক্ষমতা বাড়াবে।
হানিফ আব্বাসি আরও জানান, বাণিজ্য ব্যবস্থা চূড়ান্তকরণ এবং পরিচালনাগত, প্রশাসনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবিলার পর পরিষেবাটি চালু করা হবে।
ট্রেনটি ইসলামাবাদ থেকে ছেড়ে ইরানের তাফতান সীমান্ত পর্যন্ত ২,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। রেল গেজের পার্থক্যের কারণে ইরানের জাহেদান শহরে কার্গো স্থানান্তর (ট্রান্সলোড) করা হবে, এরপর তুর্কমেনিস্তান হয়ে কাজাখস্তান ও রাশিয়ার দিকে যাবে। সম্পূর্ণ রুটটি প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এবং এতে ট্রানজিট সময় লাগবে ২০-২৫ দিন। সূত্র: গালফ নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)