পাকিস্তানিসহ ৫ পর্যটককে নিয়ে সাবমেরিন নিখোঁজ
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়া পর্যটকবাহী একটি ক্ষুদ্রাকায় সাবমেরিন নিখোঁজ হয়ে গেছে। দুই পাকিস্তানিসহ পাঁচ পর্যটকবাহী যানটি খুঁজতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
বিবিসি জানিয়েছে, টাইটান নামের ওই সাবমেরিনটি রোববার ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় সাবমারসিবলটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সাবমেরিনটির ট্যুর অপারেটর ওশানগেট এক্সপেডিশনস জানিয়েছে, টাইটানে থাকা পাঁচ আরোহীকে উদ্ধারের সম্ভব্য সব পথই তারা খতিয়ে দেখছে। সাবমেরিনটির ৯৬ ঘণ্টা পর্যন্ত সাগর তলদেশে থাকার সক্ষমতা রয়েছে। তবে এটি এখনও আটলান্টিকের তলদেশেই রয়েছে নাকি ভেসে উঠেছে তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সরকারি সংস্থা, যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনী এবং গভীর সমুদ্রে কাজ করা বাণিজ্যিক কোম্পানিগুলো উদ্ধার অভিযানে সহায়তা করছে।
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য ওশানগেট এক্সপেডিশনস সাবমেরিন ট্যুরের ব্যবস্থা করেছিল। সাগরের গভীরে থাকা ধ্বংসাবশেষে ডাইভসহ আট দিনের ভ্রমণের টিকিটের দাম দুই লাখ ৫০ হাজার ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় ভারী বৃষ্টিতে পানিবদ্ধতায় হাজারো তাঁবু, চরম দুর্ভোগে বাস্তুচ্যুতরা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বোমাতঙ্কেই ভারতের ক্ষতি ৬০০ কোটি রুপি!
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












