পাওয়া-না পাওয়ার আক্ষেপে স্বপ্নের বাংলাদেশ ঘিরে সংশয়
নিজস্ব প্রতিবেদক:
এক বছর আগে উত্তরার রাজপথেই ইতিহাস লেখা হয় রক্ত আর প্রতিরোধে। গুলির শব্দে থেমে যায় অনেক তরুণের স্বপ্ন। কেউ হারায় প্রিয়জন, কেউ শরীরের অঙ্গ। তেমনি এক তরুণ আতিকুল ইসলাম। হাসিনার পতনের পর গুলিবিদ্ধ হয়ে এক হাত হারান আতিক। এখন তার জীবন অনেকটাই স্বাভাবিক, তবে প্রতিশ্রুত বাংলাদেশ না পাওয়ার আক্ষেপ যেন এখনও তাড়িয়ে বেড়াচ্ছে তাকে।
উত্তরার বাসিন্দা হিসেবে চিরচেনা পথ ধরে তিনি যতবার চলাচল করেন, ততবারই যেনো এক রক্তাক্ত স্মৃতি পেছনে থেকে আঁকড়ে ধরে তাকে। আতিকুল বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ আমি নিজের চোখে দেখিনি সেটাই তো ভুলে যাবার কোনো অপশন নেই। আর যে আন্দোলনে আমি নিজে ছিলাম, নিজে লড়াই করেছি, নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার শত শত ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমি নিজের চোখে দেখেছি, এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার এখনো রাতের বেলায় মনে হলেই চোখ দিয়ে পানি পড়ে। আমরা কি একটা সময় পার করেছি এই হাসিনাকে তাড়ানোর জন্য।
চব্বিশের পাঁচ আগস্টের বিকেলে যখন হাসিনার পতনের পর ছাত্রজনতার বিজয় মিছিলে আচমকা গুলি চালায় পুলিশ। তখন কি করছিলেন আতিক? জলজলে চোখে জবাবে বলেন, ‘রাস্তা থেকে একজনকে টেনে সরাচ্ছিলাম তখনই হঠাৎ একটা ঝাঁকুনি। বুঝিনি তখন, নিজেরই গায়ে গুলি লেগেছে।’
একহাত বিহীন যাপিত জীবনে অভ্যস্থ হয়ে উঠছে আতিক। তবে, জনআকাঙ্খার বিপরীতে রাষ্ট্র ও রাজনীতির বদলে যাওয়ার নমুনা ক্লান্ত করে তুলছে তাকে।
তিনি বলেন, যার জন্য মানুষ জীবন দিলো, পঙ্গুত্ববরণ করল, রক্ত দিলো মানুষ তো সেই স্বস্তি পাচ্ছে না। মানুষ দেশ যেভাবে চেয়েছিল সেভাবে তো আগাচ্ছে না। যদি এভাবেই দেশ চলে তাহলে আমি বলবো এরপর কেউ আর রাজপথে নামবে না।
উত্তরা আজ অনেকটাই নীরব। কিন্তু আতিকদের গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায় একই প্রশ্ন নিয়ে। সেই প্রতিশ্রুত ‘নতুন বাংলাদেশ’ আদৌ কি আসবে?
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশ^ান নছীহত মুবারক:
নফসের বিরোধিতা করেই নেক কাজগুলো করে যেতে হবে
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।