পাইপলাইনের তেল চুরি: সিস্টেমে গলদ নাকি শর্ষেতেই ভূত!
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদাদতা:
জ্বালানি তেল পরিবহনে স্থাপিত ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাইপ ফুটো করে তেল চুরি রোধ করা যাচ্ছে না। চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদির ফকিরহাট এলাকায় পাইপলাইনের ওপর টিনশেড ঘর নির্মাণ করে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে।
পাইপলাইনের কাছাকাছি অননুমোদিত খনন, চুরি বা নাশকতা শনাক্ত করতে ব্যবহার করা হয়েছিল পাইপলাইন ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (পিআইডিএস)। এর বাইরে পাইপলাইন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য স্থাপন করা সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা ইকুইজিশন (স্ক্যাডা) সিস্টেমে ইনস্টল ছিল পাইপলাইন লিক ডিটেকশন সিস্টেম (এলডিএস)। পাইপলাইনের কোথাও সমস্যা তৈরি হলে স্ক্যাডা সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে সিগন্যাল পাঠানোর কথা ছিল এই এলডিএস সিস্টেমের। প্রযুক্তিগত সিস্টেমের বাইরে প্রতি ৫ কিলোমিটার পরপর ছিল প্যাট্রলম্যান। যাদের দায়িত্ব সার্বক্ষণিক পাইপলাইন পরিদর্শন করে পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করা।
ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের নিরাপত্তায় এতসব ব্যবস্থা নেওয়ার পরও পাইপ ফুটো করে কীভাবে তেল চুরি করা সম্ভব বড় হয়ে উঠেছে সে প্রশ্নটিই। তবে কি পাইপলাইনের নিরাপত্তায় নেওয়া এসব পদক্ষেপ কাজে আসেনি। বাস্তবেই কি সিস্টেমে গলদ ছিল নাকি শর্ষের ভেতরেই ভূত!
পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসিপিএলসি) কর্মকর্তাদের যোগসাজশেই এই কাজ হয়েছে, উঠছে এমন কথাও? পিটিসিপিএলসির কর্মকর্তাদের দাবি, পিআইডিএস সিস্টেমে গলদ ছিল। সিস্টেমটি পুরোপুরি টিউনিং না হওয়ায় তাৎক্ষণিকভাবে সংকেত পাওয়া যায়নি।
তবে ভিন্ন কথা বলছেন স্থানীয়রা। তারা বলছেন, পিটিসিপিএলসির কর্মকর্তাদের যোগসাজশেই এই তেল চুরির ঘটনা ঘটেছে। অন্যথায় এসব অত্যাধুনিক প্রযুক্তি এবং প্যাট্রলম্যানের চোখ ফাঁকি দিয়ে এটি করা সম্ভব ছিল না।
পাইপলাইনের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার পরও কেন তেল চুরি রোধ করা যায়নি এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক আমিনুল হক বলেন, পিআইডিএস এবং এলডিএস সিস্টেমের পুরোপুরি ফাইন টিউনিং এখনও হয়নি। এই সিস্টেমের পুর্ণাঙ্গ সুফল পেতে আরও এক বছর সময় লাগবে। সিস্টেমগুলো এখন কাজ করছে না এমন নয়, কাজ করছে, তবে শতভাগ রেসপন্স পাওয়া এখনও সম্ভব হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)