- পাঁচ থেকে সাত হাত ঘুরে ডিম আসে ভোক্তার কাছে - ডিমের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে উঠলে বাজার কখনো অস্থির হবে না: খামারিরা - কাঁচামাল আমদানি করতে হওয়ায় খাদ্যের দাম বেড়ে যায়
নিজস্ব প্রতিবেদক:
কষ্ট করে ডিম উৎপাদন করলেও তার দর নির্ধারণে কোনো ভূমিকা নেই খামারিদের। উৎপাদিত ডিমের দাম কত হবে, তা তারা বিক্রির সময় জানতে পারেন না । এই দর জানতে তাকে ডিম বিক্রির পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাজধানীতে তেজগাঁও ও কাপ্তানবাজার ডিমের আড়তে আড়তদার, পরিবেশক আর বড় ক্রেতারা মিলে দাম নির্ধারণের পর তা ‘মিডিয়া’ মোবাইলে মেসেজের মাধ্যমে খামারিকে ডিমের দাম জানিয়ে দেন। এই ‘মিডিয়া’ হলো মধ্যস্বত্বভোগী। ডিমের বাজারে ‘মিডিয়া’ একটি বহুল প্রচারিত শব্দ। এখানে মধ্যস্বত্বভোগীদের ‘মিডিয়া’ বলা হয়। খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে পাঁচ থেকে সাতটি ‘মিডিয়া’ রয়েছে। আর এত হাতবদলের কারণেই ডিমের দাম বেড়ে যায়। সম্প্রতি সরেজমিনে অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খামারি জানিয়েছেন, অনেক সময় ‘মিডিয়া' ডিমের চাহিদা কম, তাই দাম কম বলে খামারিদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করে। এমনকি তিন-চার দিন ডিম আটকে রেখে দাম বাড়িয়ে নিজেরা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। অথচ দোষ হয় খামারিদের। বর্তমানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ফার্মের বাদামি রঙের প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে। অথচ গত জুমুয়াবার খামারি পর্যায়ে বাদামি রঙের একটি ডিম সর্বোচ্চ ১০ টাকা ১০ পয়সায় বিক্রি হয়েছে। একটু ছোট আকারের ডিমের দাম আরো কম ছিল। অর্থাৎ খামারি পর্যায়ে এক হালি ফার্মের বাদামি রঙের ডিম বিক্রি হয়েছে ৪০ টাকা ৪০ পয়সায়। এ হিসাবে খামার থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত একটি ডিমে সাড়ে ৯ টাকার বেশি বেড়েছে।
কীভাবে কাজ করে ‘মিডিয়া’?
গাজীপুরের আজিরন পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী তফাজ্জ্বল হোসেন বলেন, যদি সরাসরি ঢাকায় খামারিরা ডিম বিক্রি করতে পারতেন তাহলে খামারিরা যেমন উপকৃত হতেন, তেমনি ভোক্তারাও তুলনামূলক কম দামে ডিম কিনতে পারতেন। এ ব্যাপারে আমরা অনেক বার প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তাদের বলেছি, ঢাকায় ১৪-১৫টি স্থানে ডিমের পাইকারি বাজার করে দিতে কিন্তু হয়নি। তিনি বলেন, ডিমের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে উঠলে বাজার কখনো অস্থির হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ডিম সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোরেজ লাইসেন্স বা বৈধ অনুমোদন নেই, ফলে উৎপাদন মৌসুমে দাম কমে গেলে খামারিরা বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন।
সংরক্ষণের সুযোগ না থাকায় ডিমের বাজার মিডিয়া’র নিয়ন্ত্রণে চলে যায়। কিশোরগঞ্জের কটিয়াদীর রহমান পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী আব্দুর রহমান ইত্তেফাককে বলেন, খামারিরা ডিমের দাম নির্ধারণ করতে পারেন না। এটা তেজগাঁও, কাপ্তানবাজার ডিমের আড়ত থেকে নির্ধারণ হয়। তিনি বলেন, জেলা পর্যায়ে ডিমের কোনো পাইকারি বাজার না থাকায় খামারিরা স্থানীয় ‘মিডিয়া’র কাছে ডিম বিক্রি করতে বাধ্য হন। কারণ, ছোট খামারিদের ৫-১০ হাজার ডিম ঢাকায় নিয়ে বিক্রি করা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিম উৎপাদনের মোট খরচের বড় অংশ জ্বালানি ও খাদ্যের ওপর নির্ভরশীল। সয়াবিন মিল, ভুট্টা, প্রিমিক্স ইত্যাদি মূল্যবান কাঁচামাল আমদানি করতে হওয়ায় খাদ্যের দাম বেড়ে যায়। এর সঙ্গে ডিজেল ও বিদ্যুতের খরচ যোগ হওয়ায় প্রতি ডিম উৎপাদনে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।