পহেলা বৈশাখের পুলিশ মহড়ায় দ্বীনি স্বাধীনতা লঙ্ঘন, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে আইনি নোটিশ
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
এই নোটিশ প্রদান করেছেন মুহম্মদ আরিফুর রহমান। গতকাল ইয়াওমুল আরবিয়া (১৬ এপ্রিল) ২০২৫ তারিখে এই নোটিশটি প্রেরণ করা হয়।
নোটিশে বলা হয়েছে, আরটিভির ফেসবুক পেইজে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় যে, পুলিশের মহড়ায় কিছু ব্যক্তিকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়, যারা উচ্চস্বরে বলছেন: “পহেলা বৈশাখ মানি না”, “পহেলা বৈশাখ ইসলামবিদ্বেষী কাজ”। এরপর মহড়ায় পুলিশের পক্ষ থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো ও ধরপাকড় প্রদর্শন করা হয়।
নোটিশে অভিযোগ করা হয়েছে যে, “পহেলা বৈশাখ মানি না” -এই বক্তব্যকে একটি “অপরাধ” হিসেবে দেখানো এবং সেই কারণে “গুলির যোগ্য” হিসেবে চিত্রায়ণ করা ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ঘোরতর লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মদিনা শরীফে হিজরতের পর সেখানে প্রচলিত নওরোজ ও মেহরেগান নামক প্রাক-ইসলামী উৎসব বাতিল করে ঈদুল ফিতর ও ঈদুল আযহা নির্ধারণ করেন। এই সুন্নাহকে অনুসরণ করে বহু দ্বীনদার মুসলমান নতুন বছর বা পহেলা বৈশাখের মতো উৎসবে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চার অংশ, যা বাংলাদেশ সংবিধানের ২৭, ৩১ ও ৪১ অনুচ্ছেদে নিশ্চিতকৃত মৌলিক অধিকার।
নোটিশে আরও উল্লেখ করা হয় যে, পুলিশের মহড়ায় প্রদর্শিত এই আচরণ বাংলাদেশ দ-বিধি, ১৮৬০-এর ধারা ২৯৫(ক) অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।
নোটিশদাতা পুলিশ প্রশাসনের এমন আচরণের জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, মহড়ার পরিকল্পনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকা- বন্ধের দাবি জানিয়েছেন। অন্যথায়, উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)