পশ্চিম তীরে নতুন ২২টি বসতি স্থাপনের অনুমোদন দিলো সন্ত্রাসী ইসরায়েল
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইসরায়েলি মন্ত্রীরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদী বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এটি গত কয়েক দশকের মধ্যে বসতি সম্প্রসারণের সবচেয়ে বড় পদক্ষেপ। খবর বিবিসির
পরগাছার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানায়, এসব বসতির মধ্যে অনেকগুলো আগে থেকেই সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছিলো। এখন সেগুলোকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ইসরায়েলি আইনের আওতায় আনা হচ্ছে।
পশ্চিম তীরে নির্মিত বসতিগুলোর বিষয়টি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে বিবেচিত হলেও সন্ত্রাসী ইসরায়েল এই দাবিকে প্রত্যাখ্যান করে। এটি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বিবাদপূর্ণ ইস্যুগুলোর একটি।
প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেছে, নতুন বসতি তৈরি করার সিদ্ধান্তের মাধ্যমে তারা ফিলিস্তিনি একটি স্বাধীন দেশ গঠনের সুযোগ বন্ধ করে দিচ্ছে। কারণ ফিলিস্তিনি একটি স্বাধীন দেশ গড়ে উঠলে তার কারণে সন্ত্রাসী ইসরায়েল নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। অর্থাৎ, ইসরায়েলের দৃষ্টিতে এটি একটি নিরাপত্তা হুমকি।
অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে খুবই উদ্বেগজনক ও বিপজ্জনক হিসেবে দেখছে।
ইসরায়েলের বসতি-বিরোধী তদারকি সংগঠন ‘পিস নাউ’ জানিয়েছে, নতুন বসতিগুলো পশ্চিম তীরের ভূ-প্রকৃতি এবং রাজনৈতিক পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেবে এবং সন্ত্রাসী ইসরায়েলের দখল আরও শক্তিশালী করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)