পশ্চিমাদের আপত্তি সত্ত্বেও রুশ অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
রাশিয়া গত পাঁচ বছরে ভারতকে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। তাছাড়া, মস্কোর কাছে ১ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ডার দিয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বে রুশ অস্ত্রের বৃহত্তম ক্রেতা হলো ভারত। মস্কোর কাছে বর্তমানে যে পরিমাণ অস্ত্র বানানোর কার্যাদেশ রয়েছে, তার ২০ শতাংশই ভারতের। রাশিয়ার পরেই ফ্রান্সের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারতে। দেশটির ২৯ শতাংশ অস্ত্রের যোগান দেয় ফ্রান্স। আর মাত্র ১১ শতাংশ অস্ত্র আসে যুক্তরাষ্ট্র থেকে।
এদিকে, স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে রুশ অস্ত্র সরবরাহ ৬২ শতাংশ থেকে নেমে ৪৫ শতাংশ হয়েছে। এরপরও রাশিয়া থেকেই এখনো সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত।
রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ বলেন, ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ রাশিয়ার অস্ত্র কেনার আগ্রহ বজায় রেখেছে। ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযান’র সমালোচনা করাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ভারতের ওপর অভূতপূর্ব চাপ দিচ্ছে। এরপরও ভারত সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে রাশিয়াকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করছে।
ইন্টারফ্যাক্স বলছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া থেকে ভারতে বার্ষিক হিসাবে প্রায় ১ হাজার ৪০০ কোটি থেকে ১ হাজার ৫০০ কোটি ডলারের অস্ত্র রপ্তানি হয়েছে। তাছাড়া, ভারতের মোট রুশ অস্ত্রের অর্ডার প্রায় ৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে।
শুগায়েভের দাবি, এশিয়ান গ্রাহকরা রাশিয়ার এস-৪০০ ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, ওসা-পেচোরা বা স্ট্রেলার মতো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রব্যবস্থা, সেই সঙ্গে সু- ৩০ ও মিগ- ২৯ মডেলের যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন কিনতে বিশেষভাবে আগ্রহী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












