পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে -সড়ক পরিবহনমন্ত্রী
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি আরও জানান, এই সমস্যা বিস্তৃত হওয়ায় শৃঙ্খলা রক্ষায় সরকার জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাচ্ছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।
ঢাকা বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, ‘একটাই রাজধানী আমাদের ফাংশন করে। সব ব্যবসা, উদ্যোগ, প্রশাসন ঢাকা কেন্দ্রিক। ফলে ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’
‘এই সমস্যাটা বেশ বিস্তৃত। অতএব রাতারাতি যেকোনো সময় যেকোনো উদ্যোগ কিন্তু...মানে একটু কঠিন হয়। ফলে যেটা নিলে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা একটু জেনে-বুঝে-ভেবে-আলোচনার সাপেক্ষে যেতে চাচ্ছি,’ যোগ করেন তিনি।
রবিউল বলেন, ‘এই সময় আমিও জর্জরিত, সবাই জর্জরিত। আবার অটোরিকশাচালকরাও জর্জরিত। এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছি-যেটাতে সবাই একমত হয়, পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)