শ্রম অধিকার স্মারক:
পর্যালোচনা করছে সরকার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
, ০৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ সাদিস ১৩৯১ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্মারকে শ্রমিকদের অধিকার হরণ করলে বাণিজ্য নিষেধাজ্ঞাসহ নানা নিষেধাজ্ঞা কোন মানদ-ের ভিত্তিতে দেওয়া হবে, তা গভীরভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ সরকার।
সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ। বাংলাদেশের রোডম্যাপ অনুযায়ী ৯০ শতাংশ অর্জিত হয়েছে। সম্প্রতি পোশাক শিল্পে ন্যূনতম মজুরি নিয়ে বিশৃঙ্খলা দেখা দিলেও তাতে বাণিজ্য নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বাণিজ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। রপ্তানিকারকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। কেননা, বাংলাদেশের একজন শ্রমিক অধিকারকর্মীকে উদাহরণ হিসেবে সামনে আনা হয়েছে।
বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার বিষয়ে কাজ করার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন গত বৃহস্পতিবার একটি স্মারকে স্বাক্ষর করে।
স্বাক্ষরের পর সানফ্রান্সিসকোর একটি হোটেলে বিশ্ব-শ্রমিকনেতাদের সামনে এর বিস্তারিত তুলে ধরেনযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। সে বলেছে, যারা শ্রমিকদের হুমকি-ধমকি দেবে, ভয় দেখাবে; শ্রমিক ইউনিয়নের নেতা, শ্রম অধিকারের পক্ষে কাজ করা ব্যক্তি ও শ্রম সংগঠনের ওপর আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ সময় তিনি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক অধিকারকর্মী কল্পনা আক্তারের উদাহরণ তুলে ধরে বলেন, তারা কল্পনা আক্তারের মতো মানুষদের পাশে থাকতে চান, যিনি (কল্পনা) বলেন, তিনি এখনও জীবিত আছেন, কারণ আমেরিকার দূতাবাস তার পক্ষে কাজ করেছে।
এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সারাবিশ্বের জন্য শ্রম ইস্যুতে কথা বলেছে। দেশটি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তা ছাড়া যুক্তরাষ্ট্র যে ধরনের পরিস্থিতিতে বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারে বলে উল্লেখ করেছে, বাংলাদেশে সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি।
শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গে সে জানায়, খসড়া গেজেট প্রকাশ করা হয়েছে। আরও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। খসড়া প্রকাশের ১৪ দিনের মধ্যে তা পরিবর্তনের সুযোগ রয়েছে। শ্রমিকদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন শ্রমিক অধিকার সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী চাইলে খসড়া থেকে কিছু বেতন বাড়িয়ে দিতেও পারেন।
তপন কান্তি ঘোষ জানায়, আমরা নিজেদের স্বার্থে শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। এমন পরিস্থিতিতে কোনো দেশের মন্ত্রী একটা কথা বলেছেন বলে অস্থির হয়ে গেছি- এমন নয়। সরকার ইতোমধ্যে শ্রম আইন সংশোধনসহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় নানা উদ্যোগ গ্রহণ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












