পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৫ জুন ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ জুন ২০২৫ তারিখের স্মারকের অনুবৃত্তিক্রমে ২০১৯ সালে দেয়া তিনটি আদেশের মাধ্যমে অনুমোদিত নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
ছাড়পত্রের আওতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদর দপ্তর পর্যায়ে ১৭ ক্যাটাগরির ১ হাজার ৬৬৭টি এবং জেলা পর্যায়ে ৪ ক্যাটাগরির ১৮৮টি পদ রয়েছে। সব মিলিয়ে নিয়োগের জন্য ছাড়পত্র পাওয়া পদের সংখ্যা ১ হাজার ৮৫৫টি।
সদর দপ্তর পর্যায়ের পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), পরিবার কল্যাণ পরিদর্শিকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ফিজিওথেরাপিস্ট, গবেষণা সহকারী, সহকারী লাইব্রেরিয়ান, ইপিআই টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, ওয়ার্ড মাস্টার, জিনেম কিপার, টিকেট ক্লার্ক, ভেন্টিলেটর কাম মেকানিক, কিনো সুপারভাইজার, রেডিও কিপার ও কার্ডিওগ্রাফার।
এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদটি ১১তম গ্রেডের, যার বেতনস্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি ১৪তম গ্রেডের এবং এর বেতনস্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি ১৬তম গ্রেডের, যার বেতনস্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
জেলা পর্যায়ে নিয়োগযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী (এফপিএ), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী এবং আয়া। এসব পদে মোট ১৮৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে।
এ ছাড়া অধিদপ্তর পর্যায়ে অতিরিক্ত হিসেবে অফিস সহায়ক (এমএলএসএস) ও কুক হেলপার পদও ছাড়পত্রের আওতায় রাখা হয়েছে। অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের এবং এর বেতনস্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্তও দেয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
তবে পদোন্নতি, বদলি, অবসর, চাকরিচ্যুতি বা অন্য কোনও কারণে শূন্য হওয়া পদে সরাসরি নিয়োগ দেয়া যাবে না। শুধুমাত্র সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদগুলোতেই জনবল নিয়োগ করা যাবে বলে স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়া নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে নিয়োগ-সংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, বর্ধিত মেয়াদের মধ্যে অর্থাৎ ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে এসব পদে নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠিটি মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরাবর পাঠানো হয়েছে।
সূত্র: বাসস
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইবির নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক ড. আতিকুর রহমান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পিকআপ থেকে ৫৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুরির অপবাদে রাতে শালিস, সকালে যুবকের মরদেহ উদ্ধার
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, সেনাবাহিনীর তৎপরতায় স্বাভাবিক
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত ২৭
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টাঙ্গাইলে হাসপাতাল-থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের কারণ জানাল হাইওয়ে পুলিশ
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, বাড়ির মালিককে ডাকলেন চোর
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজবাড়ীতে ১০৫ একর জমিতে রেলের ক্যারেজ ওয়ার্কশপ হবে -রেল সচিব
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আ’লীগকে ফিরিয়ে আনতে জামাত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












