পরমাণু স্থাপনাগুলির তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সামিন, ১৩৯১ শামসী সন , ০৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রথম দিনেই ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে দুই দেশই বহুদিন ধরে সংঘাতের রাস্তায়। সেই প্রেক্ষাপটে এই পদক্ষেপ একটি তাৎপর্যপূর্ণ দিক। প্রসঙ্গত, সদ্য মার্কিন এক সংবাদপত্রের খবর অনুযায়ী, নিঃশব্দে চীন তাদের গোপন পরমাণু ডেরাকে ফের চাঙ্গা করার প্রক্রিয়া নিয়েছে। সে তথ্য তুলে ধরে সংবাদমাধ্যমটি ওই ঘাঁটির স্যাটেলাইট তথ্য তুলে ধরেছে। সেই জায়গা থেকেও ভারত ও পাকিস্তানের মধ্যে এই তালিকা বিনিময় প্রাসঙ্গিক।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে এই নিয়ে ৩৩ বার নিজের দেশের পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে এই পরমাণু স্থাপনার তালিকা বিনিময় নিয়ে সদ্য বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়। উল্লেখ্, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী এই তথ্য বিনিময় করে দুই দেশ। এই চুক্তির কার্যকারিতা ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে হয়। এটি দুই দেশকে প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রথম জানুয়ারিতে চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে একে অপরকে জানাতে বাধ্য করে।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় তার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ও পাকিস্তান আজ নয়াদিল্লি এবং ইসলামাবাদে একযোগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিনিময় করেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও স্থাপনাগুলির বিরুদ্ধে আক্রমণ নিষিদ্ধ করার চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ও স্থাপনার তালিকা।’
দুই দেশের মধ্যে এই সংক্রান্ত যে চুক্তি রয়েছে, তাতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান একে অপরকে নিজের নিজের দেশে থাকা পরমাণু স্থাপনা ও সুবিধাগুলি সম্পর্কে প্রতি বছরের প্রথম দিনে জানাতে বাধ্য। এই ধারা চিরাচরিতভাবে চলে আসছে। প্রসঙ্গত, ইসলামাবাদে ভারতীয় মিশনের কাছে পাকিস্তানের তরফে এই তালিকা তুলে দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)