শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পবিত্র ২রা শা’বান শরীফ দিনটিও ‘আইয়্যামিল্লাহ শরীফ’ উনার অন্তর্ভুক্ত

আসরার প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ১:৩৭
পবিত্র ২রা শা’বান শরীফ দিনটিও ‘আইয়্যামিল্লাহ শরীফ’ উনার অন্তর্ভুক্ত
‘আইয়্যামিল্লাহ’ অর্থ মহান আল্লাহ পাক উনার দিনসমূহ। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তাদেরকে মহান আল্লাহ পাক উনার দিনসমূহের কথা স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল শোকর-গোজারকারীগণের জন্য অনেক নির্দশন রয়েছে।” (পবিত্র সূরা ইবরাহীম আলাইহিস সালাম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫)
দিন-কাল, মাস, বছরসহ কায়িনাতের সবকিছুরই মালিক মহান আল্লাহ পাক তিনি। তিনি সকলেরই একচ্ছত্র অধিপতি, মালিক। তারপরেও কিছু দিন, কাল, স্থান, মাস, বছর এবং বিষয়কে মহান আল্লাহ পাক তিনি নিজের জন্য খাছ করেছেন। পবিত্র কা’বা শরীফ উনাকে ‘বাইতুল্লাহ’ মহান আল্লাহ পাক উনার ঘর, পবিত্র রজব মাস উনাকে ‘শাহরুল্লাহ’ মহান আল্লাহ পাক উনার মাস, পবিত্র কুরআন শরীফ অধিক তিলাওয়াতকারীকে ‘আহলুল্লাহ’ মহান আল্লাহ পাক উনার আহাল বা পরিবার বলা হয়েছে। এমনিভাবে আরো অনেক বিষয় বা বস্তু আছে যেগুলোকে মহান আল্লাহ পাক তিনি উনার মহান শান মুবারক উনার সাথে নিসবত বা সম্পর্কযুক্ত করেছেন।
তাছাড়া মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালাম পাক উনার অনেক জায়গায় কিছু স্থান, কাল, সময়, বিষয় ইত্যাদির নামে শপথ বা কসম করেছেন। অনুসরণীয় হযরত ইমাম-মুজতাহিদ, আউলিয়ায়ে কিরাম তথা মুফাসসিরে কিরাম এবং মুহাদ্দিসীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সেই নিসবত বা সম্পর্ক এবং শপথের ব্যাখ্যায় বলেছেন যে, মূলত মহান আল্লাহ পাক তিনি এর দ্বারা সেই বিষয়, স্থান, কাল, মাস, বছর ইত্যাদির মর্যাদা-মর্তবা, গুরুত্ব-তাৎপর্যের বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ!
একইভাবে ‘আইয়্যামিল্লাহ’ মহান আল্লাহ পাক উনার দিনসমূহ বলে বিশেষ বিশেষ দিন তথা পূর্ববর্তী বা পরবর্তী লোকদের উপর উনার দেয়া নিয়ামত, রহমত, মাগফিরাত, দয়া, দান ইহসান নাযিলের দিনসমূহের কথা বলেছেন। আবার পূর্বাপর সকল উম্মতের উপর আপতিত আযাব-গযব কিংবা ধ্বংসপ্রাপ্তির দিনগুলো সেই ‘আইয়্যামিল্লাহ’ উনার অন্তর্ভুক্ত।
হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা হচ্ছেন ‘ওলীউল্লাহ’ মহান আল্লাহ পাক উনার ওলী বা বন্ধু। উনারা উনার আহাল তথা পরিবারভুক্ত, সদস্য। সুবহানাল্লাহ!
কাজেই ওলীআল্লাহ বা হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সাথে নিসবত বা সম্পর্কযুক্ত কিংবা সংশ্লিষ্ট সকল দিন, কাল, সময়, স্থান ইত্যাদি বিষয়গুলোও যে ‘আইয়ামুল্লাহ’ বা মহান আল্লাহ পাক উনার দিনসমূহের অন্তর্ভুক্ত তাতে কোনো সন্দেহ নেই।
পবিত্র আয়াত শরীফ মুবারক দ্বারা এ কথা দিবালোকের ন্যায় পরিস্ফুটিত যে, হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক, পবিত্র বিছালী শান মুবারক এবং অন্যান্য বিশেষ ঘটনা বা স্মৃতি বিজড়িত দিনসমূহ স্মরণ করা বা করানো উচিত। কেনোনা সেইদিনগুলোতে ছবর ও শোকর ইখতিয়ারকারী তথা ধৈর্য্যশীল এবং চরম শোকর গোজার বা অধিক পরিমাণে শোকরিয়া আদায়কারীগণের জন্য এতে অসংখ্য অগণিত নিয়ামতরাজি রয়েছে। সুবহানাল্লাহ!
কাজেই ২রা শা’বান শরীফ সেই রহমত, বরকত, সাকীনা, দয়া, দান, ইহসান নাযিলের বিশেষ দিন। সেই দিন মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাহবুব দুনিয়ায় মুবারক তাশরীফ এনেছেন। উনাকে দুনিয়াবাসী সকলেই সাইয়্যিদুল উমাম আছ ছালিছ আলাইহিস সালাম হিসেবে চিনেন, জানেন। তিনি আখাছছুল খাছ নিয়ামতপ্রাপ্ত মহান ওলীআল্লাহ। উনার বেমেছাল শান, মান, মর্যাদা-মর্তবা মুবারক। এক্ষেত্রে উনার দৃষ্টান্ত তিনি নিজেই। সুবহানাল্লাহ!

-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে