পবিত্র শবে বরাত সম্পর্কিত পবিত্র হাদীছ শরীফগুলো পরিপূর্ণ ছহীহ- এ বিষয়ে সকল আসমাউর রেজাল বিশারদ উনারা একমত
, ০৩ রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র ছহীহ হাদীছ শরীফ দ্বারা পবিত্র শবে বরাত প্রমাণিত। রেজালবিদ উনারা সনদ ছহীহ হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন। বিশ্ব বিখ্যাত পবিত্র হাদীছ শরীফ উনার কিতাব “ছহীহ ইবনে হিব্বানে” ছহীহ সনদসহ বর্ণনা এসেছে-
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا، وَابْنُ قُتَيْبَةَ وَغَيْرُهُ، قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا أَبُو خُلَيْدٍ عُتْبَةُ بْنُ حَمَّادٍ، عَنِ الأَوْزَاعِيِّ، وَابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ
অর্থ: “হযরত মুয়াজ বিন জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মধ্য শা’বানের রাতে মহান আল্লাহ পাক তিনি রহমত উনার ভা-ার নিয়ে সকল সৃষ্টির প্রতি বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ” সুবহানাল্লাহ! (দলীল: সুনানে ইবনে হিব্বান- হাদীছ ৫৬৩৬, মুজামুল কবীর লি তাবরানী ১৬৬৩৯, মুজামুল আওসাত লি তাবরানী ৬৭৭৬, সুনানে ইবনে মাজাহ ১৩৯০, শুয়াবুল ঈমান ৩৫৫২, হুলয়িতুল আওলিয়া ৫/১৯১)
পবিত্র এই হাদীছ শরীফ উনার সম্পর্কে বিখ্যাত রেজাল বিশারদ আল্লামা হযরত নূরউদ্দীন ইবনে হাজার হায়ছামী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “মাযমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ” কিতাবে বলেছেন-
وعن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال"يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه، إلا لمشرك، أو مشاحن"رواه الطبراني في الكبير والأوسط ورجالهما ثقات
অর্থ: পবিত্র হাদীছ শরীফখানা উল্লেখ করে বলেছেন, “ইমাম হযরত তাবরানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘মুজামুল কবীর ও আওসাত’ গ্রন্থে বর্ণনা করেছেন। এ পবিত্র হাদীছ শরীফের সকল রাবী ছেক্বাহ। (মাযমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ ৬/১২৬: হাদীছ নম্বর ১২৯৬০)
বিখ্যাত ইমাম হযরত মুনযিরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার “আত তারগীব ওয়াত তারহীব” গ্রন্থে উক্ত পবিত্র হাদীছ উল্লেখপূর্বক বলেছেন, হযরত ইমাম হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি ছহীহ হিসেবে উনার কিতাবে উল্লেখ করেছেন। (আত তারগীব ওয়াত তারহীব হাদীছ শরীফ নম্বর ১৫৪৪)
হযরত ইমাম মুনযিরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার উক্ত গ্রন্থের ভূমিকায় লিখেছেন- এই কিতাবে যে হাদীছ শরীফ “ওয়া আন” দ্বারা শুরু, সেসকল হাদীছ শরীফসমূহ সনদ ছহীহ। উক্ত হাদীছ শরীফখানা তিনি ‘ওয়া আন’ দিয়েই শুরু করেছেন।
বর্তমানে যারা পবিত্র লাইলাতুম মুবারকাহ, লাইলাতুন নিছফি মিন শা’বান অর্থাৎ পবিত্র শবে বরাত অস্বীকার করে তাদের মূল মুরুব্বী, সালাফী লা’মাযহাবীদের অন্যতম গুমরাহ নাছির উদ্দীন আলবানী তার “সিলসিলাতু আহাদীসি আছ ছহীহা” কিতাবে পবিত্র শবে বরাত উনার পবিত্র হাদীছ শরীফ উনাকে ছহীহ বলে স্বীকার করে লিখেছে-
حديث صحيح، روي عن جماعة من الصحابة من طرق مختلفة يشد بعضها بعضا و هم معاذ ابن جبل رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ و أبو ثعلبة الخشني رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ و عبد الله بن عمرو رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ و أبي موسى الأشعري رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ و أبي هريرة رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ و أبي بكر الصديق عَلَيْهِ السَّلَامُ و عوف ابن مالك رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ و ام المؤمنين حضرة عائشة عليها السلام
অর্থ: “পবিত্র হাদীছ শরীফখানা ছহীহ। কেননা এক জামায়াত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের থেকে বিভিন্ন সূত্রে নিছফে শা’বান উনার মর্যাদার উপর একাধিক পবিত্র হাদীছ শরীফ বর্ণিত আছে। বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে পবিত্র হাদীছ শরীফটি মজবুতী লাভ করেছে। যে সকল হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম থেকে হাদীছ শরীফ বর্ণিত আছে উনারা হলেন, হযরত মু’আয ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু সালাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আব্দুল্লাহ বিন আ’মর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু মূসা আশ’আরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, আফদ্বালুন নাস বা’দ্বাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম, হযরত আউফ বিন মালেক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম। এছাড়াও অনেক আকাবীর ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। (দলীল: সিলসিলাতু আহাদীসি আস ছহীহা ৩য় খন্ড ১৩৫ পৃষ্ঠা: হাদীছ নম্বর ১১৪৪)
সুতরাং প্রমাণ হলো উক্ত হাদীছ শরীফ ছহীহ এবং অনেকগুলো সনদে বর্ণিত। অর্থাৎ শাহেদ ও মুতাবে সূত্রে আরো পবিত্র হাদীছ শরীফ বর্ণিত থাকার কারণে উক্ত ছহীহ হাদীছ শরীফ আরো বহুগুণে শক্তিশালী হয়েছে। এখন যারা এমন ছহীহ হাদীছ শরীফ অস্বীকার করবে এবং পবিত্র লাইলাতুম মুবারকাহ, লাইলাতুন নিছফি মিন শা’বান অর্থাৎ পবিত্র শবে বরাত উনার বিরোধিতা করবে তাদের জন্য বলতে হবে- উক্ত হাদীছ শরীফ উনার মধ্যেই তাদের ফায়সালা বলা আছে। তারা হচ্ছে মুশরিক অথবা হিংসুক। এদের নছীবে পবিত্র শবে বরাত জুটবে না।
-খাজা মুহম্মদ নূরউদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্দে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৩)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হক্কানী-রব্বানী আলিম তথা ওলীআল্লাহ উনাদের সাথে তায়াল্লুক বা সম্পর্ক রাখা পরকালে নাযাত লাভের অন্যতম উছীলা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












