পবিত্র রোযার মাসে গরিবদের বিনামূল্যে আটা দিচ্ছে পাকিস্তান সরকার
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
অর্থনৈতিক সংকটে পাকিস্তানে দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। মূল্যস্ফীতি পৌঁছেছে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এক বছরে দেশটিতে আটার দাম বেড়েছে ৪৫ শতাংশের ওপর। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
এর মধ্যেই শুরু হয়েছে রমজান মাস। পবিত্র এই মাসে দরিদ্রদের কষ্ট কমাতে সম্পূর্ণ বিনামূল্যে আটা বিতরণ করছে পাকিস্তান সরকার।
প্রতিবছরই বিন্যামূল্যে খাদ্য বিতরণ ও বিশেষ সাশ্রয়ী মূল্যে রমযানের খাদ্য প্যাকেজ চালু করে থাকে পাকিস্তান সরকার।
তবে বর্তমানে অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়ায় বিনাখরচের আটা নিতে ব্যাপক হুড়োহুড়ি দেখা দিচ্ছে মানুষের মধ্যে। এরই মধ্যে দেশটির বিভিন্ন স্থানে আটা নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ঘটেছে লুটপাটের ঘটনাও।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর জানিয়েছেন, প্রদেশটির পূর্বাঞ্চলে একাধিক আটা বিতরণকেন্দ্রে দুই নারীসহ চারজন প্রাণ হারিয়েছেন। তবে মৃতদের মধ্যে দুজনের আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা ছিল।
প্রাদেশিক খাদ্য কর্মকর্তা খান গালিব বলেন, এখানে দুর্ভাগ্যজনকভাবে পদদলিত ও লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। বিতরণকেন্দ্রে পুরুষদের প্রচ- ভিড় ও পদদলনের কারণে ভোগান্তিতে পড়েছেন নারীরা।
প্রাদেশিক খাদ্যমন্ত্রী ফজল এলাহি বলেছেন, তারা ৫৭ লাখের বেশি পরিবারকে আটা দেওয়ার জন্য ১ হাজার ৯৭৭ কোটি পাকিস্তানি রুপি খরচের পরিকল্পনা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমাদের পানিতে হাত দিলে হাত কেটে ফেলবো - ভারতকে পাকিস্তানি মন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)