পবিত্র রমজান মাসে ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন শাহ আলম
, ২৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আশির, ১৩৯১ শামসী সন , ০৬ মার্চ, ২০২৪ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পবিত্র রমজান মাসকে সামনে রেখে পৃথিবীর বেশিরভাগ দেশেই খাদ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশের চিত্র ভিন্ন। রমজান এলেই ব্যবসায়ীরা খাদ্য মজুত করে দাম বাড়িয়ে দেন। এতে ভোগান্তিতে পড়ে মানুষ।
তবে ব্যবসায়ীদের মধ্যেও আছে ব্যতিক্রম। তেমনই একজন মানবিক ব্যবসায়ী শাহ আলম। যিনি রমজান উপলক্ষে মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি করেন। প্রতিবছরের মতো এবারও এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা চালতাতলা সুপার মার্কেটে শাহ আলমের দোকান। তার দোকানে কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা।
আহসান উল্লাহ খান নামের একজন ক্রেতা বলেন, শাহ আলম একজন খুদ্র ব্যবসায়ী হয়েও অনেক বড় কাজ করেছেন। সারাদেশে অন্য ব্যবসায়ীরা যেখানে রমজানে জিনিসপত্রের দাম বাড়িয়ে বিক্রি করেন, সেখানে তিনি মাত্র এক টাকা লাভ করছেন। এটি আমাদের জন্য আনন্দের।
ব্যবসায়ী খোরশেদ বলেন, আমার পাশের দোকানি শাহ আলম। তিনি রমজান এলেই কম দামে জিনিসপত্র বিক্রির সিদ্ধান্ত নেন। তাকে আমরা ধন্যবাদ জানাই। মানুষের কথা চিন্তা করে এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন শাহ আলম ভাই।
কথা হয় মানবিক ব্যবসায়ী শাহ আলমের সঙ্গে। তিনি বলেন, রমজানে মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়াসহ যাবতীয় মুদিমাল কম দামে বিক্রি করি। এসব পণ্যে কেজিতে মাত্র এক টাকা লাভ করি। পণ্যের মূল্যতালিকাও দোকানে টানিয়ে দেওয়া হয়েছে। গতবছরও একইভাবে পণ্য বিক্রি করেছি।
তিনি আরও বলেন, কিছু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে রমজানে পণ্যের দাম বেড়ে যায়। এতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো বিপাকে পড়ে। তাই গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কথা মাথায় রেখে রমজানে অল্প লাভে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যারা বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের কাছে আমার দাবি থাকবে, তারাও যেন মানুষের কথা চিন্তা করে সীমিত লাভ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)