পবিত্র রমজান উপলক্ষে আমিরাতে ১০ হাজার পণ্যে মূল্য ছাড়
, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে যেখানে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম লাগামছাড়া হারে বেড়ে যায়, সেখানে সংযুক্ত আরব আমিরাতজুড়ে সমবায় ও সুপারমার্কেটগুলোতে ১০ হাজার পণ্যে মূল্য ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়। মূল্য ছাড় দেওয়া এসব পণ্যের বেশির ভাগই খাদ্যপণ্য। এর মধ্যে ভোজ্য তেল, চাল ও আটার মতো বেশ কয়েকটি জরুরি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পরিচালক ড. হাশিম সাঈদ আল নুয়াইমি জানিয়েছেন, নির্বাচিত পণ্যগুলো কম দামে বিক্রি করাসহ বেশির ভাগ পণ্যের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ ছাড় থাকছে। রমজানে ৪৫০টি বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এসব অভিযানে সমবায় সমিতি, আউটলেট, মুদি দোকান এবং মাছ, গোশত ও মুরগির বাজারগুলোতে নজরদারি করা হবে। ওই কর্মকর্তা আরো জানান, ভোক্তাদের সুরক্ষায় এবং বাজারের স্থিতিশীলতা বাড়াতে মন্ত্রণালয় বেশ কিছু সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে।
ভোক্তারা তাদের অভিযোগ ৬০০৫২২২২৫ নম্বরে নথিভুক্ত করতে পারবে। কল সেন্টারটি সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে।
এদিকে খালিজ টাইমস জানিয়েছে, শারজা সমবায় সমিতিও রমজান উপলক্ষে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এ ছাড়া সাপ্তাহিক অফারের অংশ হিসেবে এর বাইরেও আরো পণ্যে ছাড় দেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে এই ছাড় কার্যকর হয়েছে। শুধু মূল্য ছাড়েই থেমে থাকেনি প্রতিষ্ঠানটি। এর সঙ্গে রমজানের প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, প্রতিটি পাঁচ হাজার দিরহাম মূল্যের ৩০টি আসবাবের গিফট কার্ড এবং এক হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড ক্রেতাদের দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শর্ত হলো, যারা ৩০০ দিরহাম বা এর বেশি মূল্যের পণ্য ক্রয় করবে, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে। অন্যদিকে গত মঙ্গলবার দুবাইভিত্তিক খুচরা বিক্রেতা ইউনিয়ন কোপ চার হাজার পণ্যের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)