আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ:
পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা গেছে
পবিত্র লাইলাতুল বরাত শরীফ পালিত হবে আগামী ২৭ তাসি’ ১৩৯১ শামসী (২৫ ফেব্রুয়ারী ২০২৪ খৃঃ) ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত রাত।
, ০১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯১ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতে রসূল, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘আনজুমানে আল বাইয়্যিনাত রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ২৯শে রজবুল হারাম শরীফ, ১৩ ‘তাসি (১৩৯১ শামসী) ১১ ফেব্রুয়ারী (২০২৪ খৃঃ) দিবাগত সন্ধ্যায় ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাজলিসু রুইয়াতিল হিলাল উনার প্রতিনিধিগণ তাঁদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন এবং আকাশ পরিষ্কার থাকায় ঢাকাসহ খাগড়াছড়ি জেলার হাতিমুড়া, শরীয়তপুর, নূরানীবাদ, চট্রগ্রাম, কক্সবাজার, নওগাঁ, হবিগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ দেশের অধিকাংশ এলাকা থেকে চাঁদ দেখতে পাওয়ার খবর পরিবেশন করেন।
তাই মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়, আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার), ১৪ ‘তাসি ১৩৯১ শামসী (১২ ফেব্রুয়ারী ২০২৪ খৃঃ) পবিত্র শা’বান শরীফ মাস উনার ১লা তারিখ মুবারক।
সে মুতাবিক পবিত্র লাইলাতুল বরাত শরীফ পালিত হবে আগামী (২৭ তাসি’ ১৩৯১ শামসী, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিষ্টাব্দ) ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত রাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












