পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
, ০৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৮ জুলাই, ২০২৬ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পবিত্র মক্কা শরীফের ইকরাম প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে একটি দুর্লভ পবিত্র কুরআন শরীফের পান্ডুলিপি। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের দ্বীনি বিষয়ক প্রেসিডেন্সি মক্কার কিং আবদুল আজিজ ওয়াকফ প্রাঙ্গণে এই ইকরাম প্রদর্শনীর আয়োজন কর হয়েছে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে এই প্রাচীন পান্ডুলিপিটি।
এই প্রদর্শনীতে প্রায় এক হাজার বছরেরও বেশি পুরোনো পবিত্র কুরআন শরীফের একটি দুর্লভ কপি প্রদর্শন করা হচ্ছে। এটি লিখেছেন ইতিহাসের প্রখ্যাত ক্যালিগ্রাফার আলি বিন হিলাল, যিনি ইবনে আল-বাওয়াব নামে বিশেষভাবে পরিচিত।
দর্শনার্থীদের সুবিধার জন্য মূল পান্ডুলিপির পাশাপাশি এর পাতাগুলোর ক্যালিগ্রাফি ও অলংকরণের একটি সুনির্দিষ্ট একাডেমিক সূচক এবং বিশ্লেষণও প্রদর্শন করা হচ্ছে। এর ফলে আগত দর্শনার্থীরা এর ঐতিহাসিক ও শৈল্পিক মূল্য বোঝার পাশাপাশি কয়েক শতাব্দী ধরে আরবি ক্যালিগ্রাফি ও ইসলামিক অলংকরণের বিবর্তনের ইতিহাস জানার সুযোগ পাচ্ছেন।
অসাধারণ একাডেমিক, শৈল্পিক ও ঐতিহাসিক মূল্যের কারণে এই পান্ডুলিপিটিকে বিশ্বজুড়ে অন্যতম দুর্লভ ইসলামিক পান্ডুলিপি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে এর মাত্র দুটি কপি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)