পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
ছলাত বা নামাযের ফযীলত ও গুরুত্ব :
পবিত্র ছলাত বা নামায সম্মানিত দ্বীন ইসলামের পাঁচটি মূলভিত্তি বা রুকন উনাদের দ্বিতীয় রুকন। অর্থাৎ পবিত্র ঈমান উনার পরেই পবিত্র নামাযের স্থান। সুবহানাল্লাহ! প্রত্যেক বালেগ-বালেগা ও আকেল-আকেলা, পুরুষ ও মহিলার উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামায পড়া ফরযে আইন। এ ফরযকে যে অস্বীকার করবে সে কাফির হবে। আর যে তরক করবে সে চরম ফাসিক হবে। এমনকি বিনা ওজরে তা ক্বাযা করলেও কঠিন গুনাহগার হবে। নাউযুবিল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য ৮২ স্থানে এই নির্দেশ মুবারক প্রদান করেন যে-
اَقِيْمُوا الصَّلٰوةَ
অর্থ: তোমরা পবিত্র নামায ক্বায়িম করো। (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ ৪৩)
এ পবিত্র আয়াত শরীফের দ্বারাই পবিত্র নামাযের গুরুত্ব সহজে উপলব্ধি করা যায়।
এছাড়াও পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে পবিত্র নামাযের গুরুত্ব সম্পর্কে অনেক বর্ণনা এসেছে।
যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
الـمّ ◌ ذٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيْهِ ۛ هُدًى لِّلْمُتَّقِيْنَ ◌ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِـمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُوْنَ ◌
অর্থ: আলিফ-লাম-মীম। উনার অর্থ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ও উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাই সমধিক জ্ঞাত। এ (পবিত্র কুরআন শরীফ) এমন এক কিতাব মুবারক উনার মধ্যে কোনো সন্দেহ নেই। মুত্তাক্বীন উনাদের জন্য পথ প্রদর্শক। ওইসব লোক মুত্তাক্বী- যাঁরা অদৃশ্যের উপর পবিত্র ঈমান আনেন, পবিত্র নামায ক্বায়িম করেন, আর আমি তাদেরকে যে রিযিক দিয়েছি (টাকা-পয়সা, ধন-সম্পদ) তা হতে মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ ১, ২, ৩)
পবিত্র হাদীছ শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عُمَرَ بْنِ الْـخَطَّابِ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلصَّلٰوةُ عِمَادُ الدِّيْنِ مَنْ اَقَامَ الصَّلٰوةَ فَقَدْ اَقَامَ الدِّيْنَ وَمَنْ تَرَكَ الصَّلٰوةَ فَقَدْ هَدَمَ الدِّيْنَ.
অর্থ: হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, পবিত্র নামায হলো সম্মানিত দ্বীন ইসলামের খুঁটি। যে ব্যক্তি যথাযথভাবে পবিত্র নামায আদায় করলো সে সম্মানিত দ্বীন ইসলাম সুপ্রতিষ্ঠিত করলো। সুবহানাল্লাহ! আর যে ব্যক্তি পবিত্র নামায তরক করলো সে সম্মানিত দ্বীন ইসলামের ক্ষতি করলো। নাউযুবিল্লাহ! (বায়হাক্বী শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












