পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
রুকূ উনার সুন্নতসমূহ
১. রুকূ করার শুরু থেকে তাকবীর বলা শুরু করে পূর্ণ রুকূ’তে গিয়ে শেষ করা।
২. রুকূ অবস্থায় কমপক্ষে তিনবার “সুবহানা রব্বিইয়াল ‘আযীম: বলা। আর ইমামের জন্য কমপক্ষে পাঁচবার বলা সুন্নত।
৩. হাঁটুদ্বয়, হস্তদ্বয় দ্বারা ধরবে। পুরুষেরা অঙ্গুলিসমূহ ফাঁক করে রাখবে। আর মেয়েরা হাঁটুর উপর হাত রাখবে, কিন্তু হাঁটু ধরবে না।
৪. হাঁটুদ্বয় সোজাভাবে রাখবে।
৫. মাথা, পিঠ ও নিতম্বের পিছন পার্শ্ব সোজা করে রাখবে।
৬. রুকূ’ হতে ইমাম ও একা নামাযী “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে উঠবে এবং পুরোপুরি খাড়া হবে ও মাথা সোজা করবে।
৭. মুক্তাদী ও একা নামাযী সকলেই রুকূ’ হতে উঠে চুপে চুপে “রব্বানা লাকাল হাম্দ” বলবে।
৮. ক্বিরাআত পড়া শেষ হওয়ামাত্রই তাকবীর বলে রুকূ’তে যাওয়া।
৯. রুকূ করার সময় মেয়েরা পায়ের গোড়ালীদ্বয় মিলিয়ে (একত্র করে) রাখবে।
সিজদা উনার সুন্নতসমূহ
১. তাকবীর বলে সিজদায় যাওয়া।
২. সিজদাতে যাওয়ার সময় প্রথমে হাঁটুদ্বয়, পরে হাতদ্বয়, তারপর নাক ও শেষে কপাল যমীনে রাখা।
৩. সিজদা হতে উঠার সময় প্রথমে কপাল, পরে নাক, তারপর হাত ও শেষে হাঁটু উঠানো।
৪. হাতলীদ্বয় উভয়ের মধ্যে কিছু ফাঁকা রেখে তার মাঝ বরাবর সিজদা করা। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিদ্বয়ের অগ্রভাগ চক্ষু বরাবর রাখবে এবং অঙ্গুলিসমূহ মিলিতভাবে ক্বিবলামুখী করে রাখবে।
৫. সিজদাতে কমপক্ষে তিনবার “সুবহানা রব্বিইয়াল আ’লা” বলা। তবে ইমামের জন্য কমপক্ষে পাঁচবার তাসবীহ বলা সুন্নত।
৬. পুরুষের পেট ও রানের মধ্যে কিছু ফাঁক রাখা, পার্শ্বদ্বয় কনুইদ্বয় হতে ব্যবধানে রাখা এবং পুরুষেরা বাহুদ্বয় যমীনে বিছিয়ে রাখবে না, বরং যমীন হতে আলাদা রাখবে। আর মেয়েরা উরু বা রানের সহিত পেট, দু’পার্শ্বের সহিত কনুই এবং বাহুদ্বয় যমীনে বিছিয়ে রাখবে।
৭. পাদ্বয়ের অঙ্গুলির অগ্রভাগ ক্বিবলা উনার দিকে রাখা।
৮. পাদ্বয়ের গোড়ালীর উপরিভাগের গীরাদ্বয় একত্রে মিলিয়ে রাখা। প্রথম রাকায়াতে প্রথম সিজদাকালে পায়ের গোড়ালীদ্বয় মিলিয়ে রাখার সাথে সাথে অগ্রভাগও মিলিয়ে রাখতে হবে এবং দ্বিতীয় সিজদাকালে শুধুমাত্র গোড়ালীদ্বয় মিলিয়ে রাখতে হবে, অগ্রভাগ মিলাতে হবে না।
একইভাবে, দ্বিতীয় রাকায়াতে প্রথম ও দ্বিতীয় উভয় সিজদাকালে গোড়ালীদ্বয় মিলিয়ে রাখার সাথে সাথে অগ্রভাগও মিলিয়ে রাখতে হবে। মোট কথা, মাসয়ালা হচ্ছে, যে সিজদার পর বৈঠক আছে উক্ত সিজদাকালে দু’পায়ের গোড়ালী ও অগ্রভাগ উভয়ই মিলিয়ে রাখতে হবে আর যে সিজদার পর দাঁড়াতে হবে উক্ত সিজদাকালে শুধু গোড়ালীদ্বয় মিলিয়ে রাখতে হবে অগ্রভাগ মিলাতে হবে না।
৯. তাকবীর (আল্লাহু আকবার) বলে সিজদা হতে উঠা।
১০. দু’সিজদা উনার মধ্যখানে তাশাহহুদ পড়ার সময় বসার ন্যায় বসে হস্তদ্বয়ের অঙ্গুলিসমূহ রানের উপর রাখা এবং অঙ্গুলিসমূহের অগ্রভাগ হাঁটু বরাবর রাখা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবলিসের পরে দ্বিতীয় উলামায়ে সূ হলো বালয়াম বিন বাউরা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












