পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র নামাযের সুন্নতসমূহ
মহান আল্লাহ পাক তিনি প্রতিটি ফরযকে সুন্নত মুবারক দ্বারা সৌন্দর্যম-িত করেছেন এবং সুন্নতসমূহ ফরযের পরিপূরকও। এমন কোনো ইবাদত নেই, যা সুন্নত দ্বারা প্রতিষ্ঠিত নয়। তাই এখানে নামাযের সুন্নতসমূহ সবিস্তারে আলোচনা করা হলো।
ক্বিয়াম বা দাঁড়ানোর সুন্নতসমূহ:
১. নামায আদায়ের জন্য সোজা হয়ে দাঁড়ানো।
২. নামায আদায়ার্থে দাঁড়ানোর সময় পাদ্বয়ের মাঝখানে চার অঙ্গুলি হতে এক বিঘত পরিমাণ ফাঁক রেখে দাঁড়ানো। স্বাস্থ্যের কারণে এক বিঘত ব্যবধানের মধ্যে দাঁড়ানো সম্ভব না হলে যেভাবে দাঁড়ালে আসান বা সহজ হয়, সেভাবে দাঁড়াবে।
৩. তাকবীরে তাহরীমা বাঁধার সময় পুরুষেরা কান বরাবর এবং মেয়েরা স্কন্ধ (কাঁধ) পর্যন্ত হাত উঠাবে।
৪. মুক্তাদীগণ ইমামের তাকবীরে তাহরীমা বাঁধার পরপরই তাকবীর বলে হাত বাঁধবে।
৫. তাহরীমা বাঁধার সময় বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের লতি স্পর্শ করা এবং এ সময় মাথা সোজা রাখা।
৬. কান পর্যন্ত হাত উঠানোর সময় অঙ্গুলিসমূহ স্বাভাবিকভাবে রাখবে এবং অঙ্গুলির অগ্রভাগ ক্বিবলামুখী করে রাখবে।
৭. পুরুষেরা নাভীর নিচে আর মেয়েরা বক্ষদেশে হাত রাখবে এবং উভয়ে বাম হাতের উপর ডান হাত রাখবে।
অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কব্জি জড়িয়ে ধরবে এবং শাহাদাত, মধ্যমা ও অনামিকা অঙ্গুলি কব্জির উপরিভাগে সোজা ও মিলিতভাবে রাখবে। এছাড়া বাম হাতের উপর ডান হাত রাখা অথবা বাম হাতের কব্জি ডান হাত দ্বারা জড়িয়ে ধরবে।
৮. ইমাম তাকবীরসমূহ উচ্চস্বরে বলবে আর মুক্তাদীগণ চুপে চুপে বলবে।
৯. ছানা পড়া।
১০. প্রথম রাকায়াতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ বলা। এছাড়া প্রত্যেক রাকায়াতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে বিসমিল্লাহ বলা সুন্নত, তা যে কোনো নামাযই হোক না কেনো।
১১. পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া শেষ হলে চুপে আমীন বলা।
১২. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর সুন্নত মুতাবিক পবিত্র সূরা শরীফ মিলানো। যেমন- তিওয়ালে মুফাছছল, আওসাতে মুফাছছল ও কিছারে মুফাছছল।
১৩. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর অন্য পবিত্র সূরা শরীফ মিলানোর পূর্বে ‘বিসমিল্লাহ’ বলার ছূরত বা অবস্থা নিম্নরূপ-
নামায যদি যেহরী বা সশব্দে হয়, তখন যে সূরা শরীফ পাঠ করা হবে, তা প্রথম থেকে পাঠ করা হোক অথবা মাঝখান থেকেই পাঠ করা হোক ‘বিসমিল্লাহ’ বলতে হবে না। আর যদি নামায সেররী বা চুপে চুপে হয়, তখন সূরা শরীফের প্রথম থেকে পাঠ করলে ‘বিসমিল্লাহ’ বলতে হবে। কিন্তু সূরা শরীফের মধ্য থেকে পাঠ করলে ‘বিসমিল্লাহ’ বলতে হবে না।
১৪. ইমাম হলে ইমামতির নিয়ত করা।
১৫. বিতির নামাযের মধ্যে যেকোনো দু‘আ ‘কুনূত পড়া ওয়াজিব কিন্তু প্রচলিত দু‘আ ‘কুনূত যথা- “আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ...... বিল কুফফারি মুলহিক্ব” পড়া সুন্নত।
১৬. দু‘আ কুনূত শেষে যেকোনো দুরূদ শরীফ পাঠ করা সুন্নত। শুধু “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” পাঠ করলেও দুরূদ শরীফ পাঠের সুন্নত আদায় হয়ে যাবে।
১৭. ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকায়াতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












