পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
পবিত্র ইশার ওয়াক্ত :
وَاَوَّلُ وَقْتِ الْعِشَاءِ اِذَا غَابَ الشَّفَقُ وَاٰخِرُ وَقْتِهَا مَا لَـمْ يَطْلُعِ الْفَجْرُ الثَّانِـىُ.
অর্থ: শাফাক (তথা পশ্চিমাকাশে হুম্রাহ তথা লালিমার পর আগত বিয়াদ তথা সাদা আভা) চলে যাওয়া মাত্রই ছলাতুল্ ইশার ওয়াক্ত শুরু হয়। আর ফজরে ছানী তথা ছুবহি ছাদিক্ব উদয় হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত ইশার ওয়াক্ত বাকী থাকে। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায)
وَتَأْخِيْرُ الْعِشَاءِ إِلٰى مَا قَبْلَ ثُلُثِ اللَّيْلِ.
অর্থ: ছলাতুল্ ইশা রাতের এক তৃতীয়াংশের পূর্বক্ষণ পর্যন্ত বিলম্ব করে আদায় করা মুস্তাহাব। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায)
পবিত্র তারাববীহর ওয়াক্ত
يَسْتَحِبُّ اَنْ يـَّجْتَمَعَ النَّاسُ فِـىْ شَهْرِ رَمَضَانَ بَعْدَ الْعِشَاءِ فَيُصَلِّىْ بِـهِمْ اِمَامُهُمْ خَـمْسَ تَرْوِيْـحَاتٍ فِـىْ كُلِّ تَرْوِيْـحِهٖ تَسْلِيْمَتَانِ وَيـَجْلِسُ بَيْنَ كُلِّ تَرْوِيْـحَتَيْنِ مِقْدَارَ تَرْوِيـْحَةٍ.
অর্থ: পবিত্র রমাদ্বান মাসের মধ্যে পবিত্র ছলাতুল ইশা আদায় করার পর সকল নামাযীকে একত্রিত হওয়া মুস্তাহাব। অতপর উনাদের ইমামদেরকে নিয়ে পাঁচ তারবীহাত নামায আদায় করবেন (এক তারবীহাহ্ সমান চার রাকায়াত তারাবীহ নামায)। প্রত্যেক তারবীহাহ্-এ দুই সালাম ফিরাবেন। প্রত্যেক দুই তারবীহাহ্ উনার মাঝখানে এক তারবীহাহ্ পরিমাণ বসবে অর্থাৎ প্রত্যেক চার রাকায়াত নামায আদায়ের পরে চার রাকায়াত নামায আদায় করতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ বসে দুরূদ শরীফ দুয়া’-ইস্তিগফার করবেন। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায, পরিচ্ছেদ: পবিত্র শাহরু রমাদ্বান শরীফের মধ্যে তারাবীহ নামায আদায় প্রসঙ্গে)
পবিত্র বিতরের ওয়াক্ত
وَاَوَّلُ وَقْتِ الْوِتْرِ بَعْدَ الْعِشَاءِ وَاٰخِرُ وَقْتِهَا مَا لَـمْ يَطْلُعِ الْفَجْرُ.
অর্থ: ছলাতুল্ ইশার (নামায আদায় করার) পর পরই বিত্র নামাযের প্রথম ওয়াক্ত শুরু হয়। আর ফজর উদয় হওয়া পর্যন্ত শেষ ওয়াক্ত বাকী থাকে। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায)
وَيَسْتَحِبُّ فِـى الْوِتْرِ لِـمَنْ يَّأْلَفُ صَلَاةَ اللَّيْلِ أَنْ يُّؤَخِّرَ الْوِتْرَ إِلٰى اٰخِرِ اللَّيْلِ فَإِنْ لَّـمْ يَثِقْ بِالْاِنْتِبِاهِ أَوْتَرَ قَبْلَ النَّوْمِ.
অর্থ: যার তাহাজ্জুদ নামায পড়ার অভ্যাস আছে তার জন্য বিত্র নামায বিলম্ব করে শেষ রাতে পড়া মুস্তাহাব। আর যদি শেষ রাতে জাগরিত হওয়ার নিশ্চয়তা না থাকে তাহলে ঘুমের আগেই বিত্র নামায পড়ে নেয়াই আবশ্যক। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায)
পবিত্র রমাদ্বান শরীফের মধ্যে বিত্র নামাযের ওয়াক্ত ও হুকুম:
এ সম্পর্কে ফিক্হ ও ফাতাওয়া উনার কিতাবে বর্ণিত রয়েছে যে-
يَسْتَحِبُّ اَنْ يـَّجْتَمَعَ النَّاسُ فِـىْ شَهْرِ رَمَضَانَ بَعْدَ الْعِشَاءِ فَيُصَلِّىْ بِـهِمْ اِمَامُهُمْ خَـمْسَ تَرْوِيْـحَاتٍ ... ثُـمَّ يُوْتِرُ بِـهِمْ وَلَا يُصَلِّى الْوِتْرَ بِـجَمَاعَةٍ فِـىْ غَيْرِ شَهْرِ رَمَضَانَ.
অর্থ: পবিত্র রমাদ্বান মাসের মধ্যে পবিত্র ছলাতুল ইশা আদায় করার পর সকল নামাযীকে একত্রিত হওয়া মুস্তাহাব।
অতঃপর উনাদের ইমামদেরকে নিয়ে পাঁচ তারবীহাত নামায আদায় করবেন (এক তারবীহাহ্ সমান চার রাকায়াত তারাবীহ নামায)। ... তারপর তারাবীহ নামায (বিশ রাকায়াত) আদায় শেষ করে বিত্র নামায পড়ায়ে দিবেন। পবিত্র রমাদ্বান শরীফ ছাড়া বিত্র নামায জামায়াতে আদায় করবেন না। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায পরিচ্ছেদ: পবিত্র শাহরু রমাদ্বান শরীফের মধ্যে তারাবীহ নামায আদায় প্রসঙ্গে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












