রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পবিত্র ছহীহ হাদীছ শরীফ দ্বারাই শবে বরাত প্রমাণিত (৪)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৭:৫৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১৩
পবিত্র ছহীহ হাদীছ শরীফ দ্বারাই শবে বরাত প্রমাণিত  (৪)

পবিত্র হাদীছ শরীফ নং (৫)
حدثنا عبد الله حدثني أبي ثنا حسن ثنا بن لهيعة ثنا حيي بن عبد الله عن أبي عبد الرحمن الحبلي عَنْ حضرت عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رضى الله تعالى عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَطَّلِعُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلاَّ لاِثْنَيْنِ مُشَاحِنٍ وَقَاتِلِ نَفْسٍ
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি মধ্য শা’বানের রাতে অর্থাৎ শবে বরাতে উনার সৃষ্টির প্রতি আতœপ্রকাশ করেন অর্থাৎ রহমতে খাছ নাযিল করেন। অতঃপর হিংসুক এবং অন্যায়ভাবে কাউকে হত্যাকারী ব্যতীত উনার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ ২/১৭৬, মাজমাউয যাওয়ায়িদ ৭/৩৮০, আত তারগীব ওয়াত তারহীব ২/৭৩ ইত্যাদি)
হযরত আবুল হাসান নূরুদ্দীন হায়ছামী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৮০৭ হিজরী) তিনি এই হাদীছ শরীফখানা বর্ণনা করার পর বলেন-
رواه أحمد وفيه ابن لهيعة وهو لين الحديث، وبقية رجاله وثقوا
এটা হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। এই সনদে ইবনে লাহিআহ নামক একজন রাবী রয়েছেন, যিনি লীনুল হাদীছ অর্থাৎ তিনি হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে কিছুটা শিথিলতা প্রদর্শন করতেন। এছাড়া অন্য সমস্ত রাবী ছিক্বাহ বা বিশ্বস্ত।
হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত রাবী সম্পর্কে বলেন-
مَنْ كَانَ مِثْلَ ابْنِ لَهِيْعَةَ بِمِصْرَ فِي كَثْرَةِ حَدِيْثِهِ، وَضَبطِهِ، وَإِتْقَانِهِ؟
অর্থ: মিশরে অধিক হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে, অধিক দ্ববত্ব বা স্মরণশক্তির ক্ষেত্রে ও দৃঢ়তার ক্ষেত্রে হযরত ইবনে লাহিআহ রহমতুল্লাহি আলাইহি উনার মতো কে রয়েছে? (সিয়ারু আ’লামিন নুবালা ১৫/১০, তাযকিরাতুল হুফফায ১/১৭৫)
হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
عند ابن لهيعة الأصول وعندنا الفروع
অর্থ: হযরত ইবনে লাহিআহ রহমতুল্লাহি আলাইহি উনার নিকট হাদীছ শরীফ শাস্ত্রের মৌলিক ইলিম রয়েছে। আর আমাদের নিকট শাখা-প্রশাখার ইলিম রয়েছে। (তাযকিরাতুল হুফফায ১/১৭৫)
সমকালীন হাদীছ শরীফ বিশারদ মুহম্মদ আহমদ শাকের তিনি উক্ত সনদ সম্পর্কে বলেন-
إسناده صحيح، وهو في مجمع الزوائد
অর্থ: এই পবিত্র হাদীছ শরীফ উনার সনদ ছহীহ। এটা ‘মাজমাউয যাওয়ায়িদ’ কিতাবেও বর্ণিত রয়েছে। (মুসনাদে আহমদ তা’লীক আহমদ শাকের ৬/১৯৭)
শুআইব আরনাউত বলেন-
صحيح بشواهده
অর্থাৎ এই বর্ণনার পক্ষে আরো শাহেদ হাদীছ শরীফ থাকার কারণে এই পবিত্র হাদীছ শরীফখানা ছহীহ। (মুসনাদে আহমদ ২/১৭৬(
আলবানীও এই পবিত্র হাদীছ শরীফখানাকে হাসান (উত্তম সনদ) বলে স্বীকার করেছে। সে তার সিলসিলাতুছ ছহীহার মধ্যে বলেছে-
قلت : و هذا إسناد لا بأس به في المتابعات و الشواهد .....فالحديث حسن
অর্থাৎ আমি বলি এই সনদে কোনো সমস্যা নেই। কেননা এই হাদীছ শরীফ উনার পক্ষে মুতাবাআত ও শাওয়াহেদ বর্ণনা রয়ে গেছে। ....... শেষে সে বলেছে, মূল কথা হলো এই পবিত্র হাদীছ শরীফখানা হাসান। (আস সিলসিলাতুছ ছহীহাহ ৩/২১৮)
কাজেই, পবিত্র লাইলাতুন নিছফি মিন শা’বান বা শবে বরাত সম্পর্কে এরূপ আরো অনেক ছহীহ বর্ণনা বিদ্যমান রয়েছে। তাই কোনোভাবেই পবিত্র শবে বরাতকে অস্বীকার করার সুযোগ নেই। কেউ যদি অস্বীকার করে তাহলে সে পবিত্র ছহীহ হাদীছ শরীফ অস্বীকার করার কারণে কাফির হবে। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র শবে বরাত সম্পর্কে বলে গেছেন, এই রাত্রি মুবারকে বিশেষভাবে ছলাত আদায় করেছেন, দোয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! এখন কেউ যদি বলে, শবে বরাত বলতে ইসলামী শরীয়তে কিছু নেই তাহলে সেতো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মিথ্যারোপ করলো। নাঊযুবিল্লাহ! আর যে ব্যক্তি উনার প্রতি মিথ্যারোপ করবে তার সম্পর্কে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
অর্থ: যে ব্যক্তি সেচ্ছায় আমার প্রতি মিথ্যারোপ করলো, সে যেন তার যায় ঠিকানা জাহান্নামে বানিয়ে নিলো। নাউযুবিল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
সুতরাং, যারা পবিত্র শবে বরাতকে অস্বীকার করবে তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মিথ্যারোপ করার কারণে এবং উনার পবিত্র ছহীহ হাদীছ শরীফ অস্বীকার করার কারণে কাট্টা কাফির হবে।
মহান আল্লাহ পাক তিনি এদের গোমরাহী থেকে মুসলিম উম্মাহকে হিফাযত করুন এবং পবিত্র শবে বরাতে আমাদেরকে যথাসাধ্য ইবাদত-বন্দেগী ও দোয়া-মুনাজাতের মাধ্যমে উনাদের রেযামন্দি সন্তুষ্টি মুবারক হাছিল করার তাওফীক্ব দান করুন। আমীন!

-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে