শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পবিত্র কুরবানী ও কুরবানীদাতার ফযীলত (২)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, রাত ২:৪৮
পবিত্র কুরবানী ও কুরবানীদাতার ফযীলত (২)

এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عن حَضْرَتْ اَبِـيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ استفرهوا ضحاياكم فانها مطاياكم على الصراط

অর্থ : “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণি। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন- তোমরা তোমাদের কুরবানীর পশুগুলো শক্তিশালী ও মোটা-তাজা দেখে নির্বাচন কর। কারণ এগুলো তোমাদের পুলসিরাতের উপর চড়ে যাওয়ার বাহন হবে। ” (দাইলামী-মুসনাদুল ফিরদাউস ১/৮৫)
আরো ইরশাদ মুবারক হয়েছে-
سَـمِّنُوْا ضُحَايَاكُمْ فَاِنَّـهَا عَلَى الصِّرَاطِ مَطَايَاكُمْ

অর্থ: “তোমরা মোটা-তাজা, হৃষ্টপুষ্ট পছন্দনীয় পশু কুরবানী করো, কেননা কুরবানীর পশুগুলো তোমাদের জন্য পুলছিরাত পার হওয়ার বাহন স্বরূপ হবে। ” সুবহানাল্লাহ! (আরিযাতুল আহওয়াযী লী শরহে তিরমিযী ৬/২৮৮)
পুলছিরাত হচ্ছে হাশর ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে জাহান্নামের উপর একখানি পুল। বর্ণিত রয়েছে, এই পুল চুল অপেক্ষা চিকন এবং তলোয়ার বা ক্ষুর অপেক্ষা ধারালো। এই পুলছিরাত ৩০ হাজার বছরের রাস্তা। প্রত্যেককেই এই পুল ছিরাত পার হতে হবে। পুলছিরাত পার না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাধারণভাবে এই পুলছিরাত পার হওয়া অত্যন্ত কঠিন। পুলছিরাত পার হওয়ার পথে যাদের বাহন থাকবে তাদের জন্য পুলছিরাত পার হওয়া সহজ হবে। আর পুলছিরাত পার হওয়ার সেই বাহন হচ্ছে পবিত্র কুরবানীর পশু। সুবহানাল্লাহ!
এ প্রসঙ্গে একটি ওয়াক্বিয়া বর্ণিত রয়েছে যে, একজন লোক ছিল। লোকটা খারাপ ছিলো না। সে দ্বীনদার আল্লাহওয়ালা হওয়ার জন্য কোশেশ করতো। যেহেতু বিভ্রান্তি সব যুগেই ছিলো। যেমন, বর্তমানে অনেকে বলে থাকে- ‘কুরবানী না করে পশুটা দান করে দিলে অসুবিধা কোথায়?’ এটা কাট্টা কুফরী কথা। কেউ যদি এরূপ কথা বলে সে কাট্টা কাফির হয়ে যাবে। কেননা, সে সম্মানিত ওয়াজিব ইবাদত উনাকে অস্বীকার করলো, ইনকার করলো। সম্মানিত ও পবিত্র শরীয়ত উনার ফতওয়া হচ্ছে, পবিত্র সুন্নত মুবারক উনাকে অবজ্ঞা বা অস্বীকার করা কুফরী। সম্মানিত ও পবিত্র শরীয়ত উনার ফতওয়া হচ্ছে, পবিত্র ওয়াজিব উনাকে ইহানত করলে বা অবজ্ঞা করলেও কাট্টা কাফির হবে। আজকাল কিছু লোক রয়েছে, যাদের আক্বীদা বদ অথচ তারা মুসলমান দাবীদার প্রকৃতপক্ষে এরাই এলোমেলো কথা বলে থাকে। এরা কিন্তু হিন্দুদের পূজার সময় বলে না যে, পুজা না করে দান করে দাও। বরং তারা নিজেরা তখন আরো সাহায্য করে থাকে। নাঊযুবিল্লাহ! মূলত এই লোকগুলো সম্মানিত দ্বীন ইসলাম উনার বিদ্বেষী। যার কারণে সম্মানিত কুরবানী নিয়ে চু-চেরা করে থাকে।
সেই লোকটিও হক্ব তালাশী হওয়ার পরও তাদের ওয়াসওয়াসায় বিভ্রান্ত হয়ে পবিত্র কুরবানী করেনি। সে পবিত্র কুরবানীর পয়সা দান করে দিতো। সেই লোক একদিন স্বপ্নে দেখলো, ক্বিয়ামত হয়ে গেছে। বিচার হয়ে গেছে। সকলের ফায়ছালা হয়ে গেছে। অসংখ্য অগণিত লোক, সকলেই পুলছিরাতের সামনে উপস্থিত।
এখানে কোটি কোটি ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও আছেন। এখন পুলসিরাত পার হতে হবে। ত্রিশ হাজার বছরের রাস্তা অনেক দীর্ঘ রাস্তা। যমীন হতে আকাশ হচ্ছে পাঁচশত বছরের রাস্তা। তাহলে পুলসিরাত পার হবে কি দিয়ে? সে দখতে পেলো কিছুক্ষণ পরপর কোথা হতে অদৃশ্য বোরাক এসে একজন একজন করে নিয়ে যেতে লাগলো। বোরাক আসলে একজন চড়ে তাকে চোখের পলকে নিয়ে যায়। এভাবে এক সময় সবাই চলে গেলো। শুধু সেই লোকটিই দাঁড়িয়ে রইলো। তার জন্য কোনো বাহন আসতেছে না।
তখন সে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে বললো, ‘সকলের জন্যতো বাহন আসলো, সবাইতো চলে গেলো, তাহলে আমার বাহন কোথায়?’ তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন, ‘তোমার তো বাহন নেই। তুমিতো পবিত্র কুরবানী করোনি। তুমি কি করে পুলসিরাত পার হবে? তোমার বাহন আসবে কোথা হতে? তুমি তো পবিত্র কুরবানীর পশু কুরবানীই করোনি। ’ সেই লোকটি বলে, একথা শুনে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার ঘুম ভেঙ্গে গেলো। তখন সে ইস্তিগফার করলো, তওবা করলো। অতীত বছরের কুরবানীগুলো আদায় করলো এবং প্রতি বছর পশু কুরবানী শুরু করলো।
বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে দশ বছর অবস্থান মুবারক করেছেন। প্রতি বছরই পবিত্র কুরবানী করেছেন; কখনও তা ছাড়েননি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও পবিত্র কুরবানী করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।
পবিত্র কুরবানী না করে তার অর্থ দান করে দেয়ার বিধান শরীয়ত উনার মধ্যে জায়িয নেই। কেননা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিংবা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কখনো এরূপ করেননি। অথচ উনাদের যুগেই এর জরুরত ছিল অধিক। বরং উনারা পবিত্র কুরবানী করেছেন এবং কুরবানীকৃত পশুর গোশত ও চামড়া অভাবগ্রস্তদের মধ্যে বণ্টন করতে বলেছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে