পবিত্র কুরআন শরীফ পোড়ানো নিষিদ্ধে আইন করছে ডেনমার্ক
আল ইহসান ডেস্ক:
পবিত্র কুরআন শরীফ পোড়ানো নিষিদ্ধের পরিকল্পনা করছে ডেনমার্ক। মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষাপটে দেশটি গত জুমুয়াবার এ পরিকল্পনার কথা জানিয়েছে।
ডেনমার্কের বিচারবিষয়ক মন্ত্রী পিটার হামেলগার্ড বলেছে, এ বিষয়ে তারা একটি বিল উত্থাপন করতে যাচ্ছে। এতে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কোনো কিছুর প্রতি যথাযথ নয়, এমন আচরণ নিষিদ্ধের কথা বলা হবে।
বিশেষ করে জনসমুক্ষে এমন কিছু পোড়ানো বা অসৌজন্য প্রদর্শন নিষিদ্ধ করা হবে। কেউ তা ভঙ্গ করলে শাস্তি হিসেবে অর্থদ- এবং দুই বছরের কারাদ-ের বিধান রাখা হবে। এটি পাস হলে তা দেশটির দ-বিধির ১২তম অনুচ্ছেদে সন্নিবেশিত হবে।
হামেলগার্ড বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়টিকে বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র কুরআন শরীফের পাশাপাশি বাইবেল, তাওরাতসহ অন্যান্য গ্রন্থ ও ক্রুশ অবমাননার ক্ষেত্রেও এ আইন কার্যকর হবে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন শরীফ পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলো, কট্টর রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। সে ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।