পবিত্র কা’বা শরীফের ওপরে সরাসরি সূর্যের অবস্থান!
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবে পবিত্র কা’বা শরীফের
ঠিক ওপরে বিরল ও আশ্চর্যজনকভাবে সরাসরি অবস্থান করেছিলো সূর্য। এতে করে বিশ্বজুড়ে মুসলমানরা নির্ভুলভাবে ক্বিবলা বা নামাজের
দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। ঠিক যে মুহূর্তে সূর্য
কাবা শরীফের ওপরে ছিলো- তখন আশেপাশের ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গিয়েছিলো। যা ক্বিবলার দিক নির্ধারণে সহায়তা করেছিলো।
গত মঙ্গলবার (১৫ জুলাই) জেদ্দা
অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতির বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের
এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি
এক বিবৃতিতে জানায়, মক্কার আকাশে সূর্য
সরাসরি কা’বা শরীফের সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিলো, যার ফলে ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। সূর্য দেখা যায় এমন যে কোনো স্থান থেকে ক্বিবলা সঠিকভাবে নির্ধারণ
করা সহজ হয়েছে। সূর্য যখন কর্কটক্রান্তি থেকে
দক্ষিণ দিকে এগোতে থাকে এবং প্রায় ২১.৪ ডিগ্রি উত্তরে মক্কার অক্ষাংশ অতিক্রম করে, তখন এই ঘটনাটি ঘটে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা
হয়, সোলার জেনিথ নামে পরিচিত, এই ঘটনাটি সাধারণত বছরে দুইবার ঘটে। মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে। কারণ পৃথিবী অক্ষ বরাবর ২৩.৫ ডিগ্রি হেলে আছে।
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির
সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, মক্কায় যোহরের নামাজের
সঙ্গে এই বিরল ঘটনাটি সম্পৃক্ত। কারণ এর বৈজ্ঞানিক
এবং আধ্যাত্মিক উভয় তাৎপর্যই বিদ্যমান। এই প্রাকৃতিক ঘটনা
বিশ্বব্যাপী মুসলমানদের জন্য আধুনিক কোনো সরঞ্জাম ব্যবহার ছাড়াই নির্ভুলভাবে ক্বিবলার
দিক নির্ধারণ করার ঐতিহ্যবাহী পন্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)