পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক
, ২৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ রবি’ ১৩৯১ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুন্নত মুবারক তা’লীম
আখিরী শব্দের অর্থ- শেষ। আর ‘চাহার শোম্বাহ’ শব্দের অর্থ- ইয়াওমুল আরবিয়া বা বুধবার। ‘আখিরী চাহার শোম্বাহ শরীফ’ বলতে ছফর মাসের শেষ ইয়াওমুল আরবিয়া বা বুধবারকে বুঝানো হয়ে থাকে। মূলত এ দিনটি মুসলিম উম্মাহর জন্য মহান খুশির দিন।
কিতাবে বর্ণিত রয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ অর্থাৎ পবিত্র ছফর শরীফ মাসের শেষ ইয়াওমুল আরবিয়া- (বুধবার) সকালে মহাসম্মানিত মহাপবিত্র নূরুল ইস্তাওয়া মুবারক (মহাসম্মানিত মহাপবিত্র সুস্থতা মুবারক) শান মুবারক প্রকাশ করেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিয়ে রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা মুবারক করেন। অতঃপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খোঁজ-খবর নেন এবং খুশি মুবারক প্রকাশ করে পবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে মহাসম্মানিত তাশরীফ মুবারক গ্রহণ করেন। এতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অত্যন্ত আনন্দিত হন, খুশি মুবারক প্রকাশ করেন। উনারা অফুরন্ত শুকরিয়া মুবারক আদায় করেন এবং এ উপলক্ষে উনাদের সাধ্যমতো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে হাদিয়া মুবারক পেশ করেন। এছাড়া গরিব-মিসকিনদেরকেও দান-ছদক্বাহ করেন।
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার মহাসম্মানিত সুন্নতী আমলসমূহ হলো-
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ তালাশ করা অর্থাৎ এ মাসের শেষ আরবিয়া কবে সে ফিকিরে থাকা।
এ দিন সকালে গোসল করা।
পরিবারের সকলকে একত্রিত করে পবিত্র মীলাদ শরীফ পাঠ করা।
পরিবারের সকলের খোঁজ-খবর নেয়া।
রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা করা।
ফালইয়াফরহূ শরীফ অর্থাৎ খুশি মুবারক প্রকাশ করা।
হাক্বীক্বী শুকরিয়া আদায় করা।
সাধ্যমতো হাদিয়া মুবারক পেশ করা।
গরিব-মিসকিনদেরকে দান-ছদক্বাহ করা।
এ মাসে চিকিৎসা করা, স্বাস্থ্য পরীক্ষা করা ইত্যাদি।
কাজেই, সমস্ত মুসলমানদের উচিত পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক সমূহ সাধ্য-সামর্থ্য অনুযায়ী পালন করা।
আর মহাসম্মানিত সুন্নত মুবারক যারা পালন করবেন, উনাদের ফযীলত সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ حَفِظَ سُنَّتِـىْ اَكْرَمَهُ اللهُ تَعَالـٰى بِاَرْبَعِ خِصَالٍ اَلْـمحَبَّةُ فِـىْ قُلُوْبِ الْبَرَرَةِ وَالْـهَيْبَةُ فِـىْ قُلُوْبِ الْفَجَرَةِ وَالسَّعَةُ فِـى الرِّزْقِ وَالثِّقَةُ فِـى الدِّيْنِ.
অর্থ: “যে ব্যক্তি আমার মহাসম্মানিত সুন্নত মুবারক হিফাযত করবেন, আঁকড়িয়ে ধরবেন, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার উপর আমল করবেন, মহান আল্লাহ পাক তিনি তাকে ৪টি বৈশিষ্ট্য মুবারক দ্বারা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ!
আর তা হচ্ছে-
১. যিনি মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করবেন উনার প্রতি নেককারদের অন্তরে মুহব্বত পয়দা করে দিবেন।
২. যিনি মহাসম্মানতি সুন্নত মুবারক পালন করবেন উনার ব্যাপারে বদকারদের, ফাসেক-ফুজ্জারদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিবেন।
৩. উনাকে রিযিক্বে প্রাচুর্যতা দান করবেন। উনাকে রিযিকের জন্য কোন চিন্তা করতে হবে না।
৪. উনাকে সম্মানিত দ্বীন ইসলামে নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে কবুল করবেন।” তিনি সম্মানিত দ্বীন ইসলাম উনার হুজ্জত, দলীল হয়ে যাবেন। সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে হাক্কী)
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে মহাসম্মানিত সুন্নত মুবারক হাক্বীক্বীভাবে পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল সমূহ (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল (১)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












