পঞ্চগড়ে চৈত্রেও শীতের আমেজ, ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক
, ০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রচ- রোদ আর গরম থাকার কথা এখন, ঠিক সেই চৈত্র মাসেই উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা নেমে এসেছে। গত এক সপ্তাহ ধরে জেলাজুড়ে বিরাজ করছে নজিরবিহীন ‘বাষ্পীয় কুয়াশা’।
গতকাল জুমুয়াবার সকালেও পঞ্চগড়ের আকাশে মাঘের শীতের মতো ঘন কুয়াশার দেখা মিলেছে।
আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণে অবাক জেলার প্রবীণ বাসিন্দারাও। তারা বলছেন, চৈত্র মাসের ২০ তারিখে এমন ঘন কুয়াশা তারা আগে কখনও দেখেননি। যেখানে এই সময়ে কড়া রোদে শরীর পুড়ে যাওয়ার কথা এবং ফ্যান চালিয়েও স্বস্তি মেলার কথা নয়, সেখানে শীতের কাপড়ে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। মাঠ-ঘাট ও গাছপালা কুয়াশার চাদরে ঢেকে থাকায় দিনের বেলাতেও রাস্তাঘাটে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। গত বৃহস্পতিবারও বেলা ১১টার আগে সূর্যের দেখা মেলেনি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেছে, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে।
জিতেন্দ্রনাথ রায় আরও বলেছে, বায়ুম-লে আর্দ্রতা বেড়ে যাওয়ায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। পানীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং তা দ্রুত ঘনীভূত হওয়ার কারণে এই ঘন কুয়াশা দেখা দিচ্ছে। বিজ্ঞানের ভাষায় একে মূলত ‘বাষ্পীয় কুয়াশা’ বলা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)