নৌপথে লাগাতার চাঁদাবাজি-ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মানিকগঞ্জ সংবাদদাতা:
পদ্মা, যমুনাসহ দেশের সব নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল শনিবার মানিকগঞ্জের হরিরামপুরের ধুলশুড়া এলাকার পদ্মা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাল্কহেড নৌযানের মালিক, শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশের নৌপথে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির কারণে বাল্কহেড নৌযানের মালিক ও শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রতিনিয়ত নৌযান চলাচলে বাধা, চাঁদা দাবি এবং ডাকাতির ঘটনায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
তারা আরও বলেন, বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের ফলে নৌপরিবহন খাতে ব্যয় বেড়ে যাচ্ছে। পাশাপাশি নৌযানের সনদপত্র তদারকির নামে বিভিন্ন সময় অযথা হয়রানি, মিথ্যা মামলা ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যা মালিক-শ্রমিকদের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশ থেকে তারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে দেশব্যাপী ধারাবাহিক ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে নৌপরিবহন খাতকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করে নিরাপদ নৌপথ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)