নেপালে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাত
, ০৮ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে নেপালের পশ্চিমাঞ্চলে দুই দফায় ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে জোড়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ এবং ৫.৯।
নেপালের পশ্চিমাঞ্চলীয় সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বৃহস্পতিবার গভীর রাতে ৪.৮ এবং ৫.৯ মাত্রার দু’টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে ঘটা জোড়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাজুরার ডাহাকোটে।
বাজুরা জেলা পুলিশ কার্যালয় জানিয়েছে, রাতের আঁধারে হওয়া এই ভূমিকম্পের জেরে আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসে। এছাড়া বাজুরার পার্শ্ববর্তী পশ্চিম নেপালের অন্য জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে।
সংবাদমাধ্যম বলছে, নেপালের পশ্চিম অঞ্চল দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে সেখানে ভূমিকম্প রেকর্ড করা হচ্ছে। এর আগে ওই এলাকায় ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়েছিল। নেপালের পার্বত্য জেলা বাজুরা দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
উল্লেখ্য, নেপালে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)