নেতানিয়াহুকে ‘হাঁটু গেড়ে না বসানো’ পর্যন্ত হামলা চলবে -ইরান
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘হাঁটু গেড়ে না বসানো’ পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি এই ঘোষণা দিয়েছে।
গত সোমবার ইরানের সশস্ত্র বাহিনী কর্তৃক অপারেশন ট্রু প্রমিজ-৩ এর ২১তম দফা শুরু হওয়ার পরপরই এক বার্তায় সে এই হুঁশিয়ারি দেয়।
এ সময় সে প্রতিশ্রুতি দিয়ে বলেছে, “নেতানিয়াহুকে হাঁটুতে গেড়ে না বসানো অর্থাৎ সম্পূর্ণভাবে অসহায় না করা পর্যন্ত ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি দিয়ে’ ইরানের প্রতিশোধমূলক অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ”
মেজর জেনারেল মুসাভি বলেছে, “ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ ‘বিনা জবাবে’ পার পাবে না। এতে আমাদের যত ক্ষতিই হোক না কেন। ”
এ সময় ইরানের শীর্ষ এই জেনারেল গত রোববার ভোরের ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে উল্লেখ করে।
সেই সঙ্গে সে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সন্ত্রাসী ট্রাম্পের জড়িয়ে পড়াকে আমেরিকার ‘ব্যর্থ প্রক্সি’ ইহুদিবাদী সরকার, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে।
মেজর জেনারেল মুসাভি বলেছে, “পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর ট্রাম্প এই বেপরোয়া কাজের (পরমাণু স্থাপনায় হামলা) মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ট্রাম্পের সরাসরি নির্দেশে গত রোববার সকালে মার্কিন বোমারু বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ইসফাহান, নাতাঞ্জ এবং ফরদো- লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
এদিকে মার্কিন আগ্রাসনও শাস্তি ছাড়া পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি কর্মকর্তারা। সূত্র: প্রেসটিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)