নেক আমলের চেয়েও নেক ছোহবত বেশি জরুরী (২)
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
‘গরতু খাহী হাম নশীনী বা খোদা, গো নশীনী দর হুজুরে আউলিয়া’
অর্থাৎ তুমি যদি মহান আল্লাহ পাক উনার সাথে বসতে চাও, তাহলে হযরত আউলিয়ায়ে কিরামের দরবারে বসো।
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
‘চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া, তাববিনী এবতেদা তা এন্তেহা’
অর্থাৎ হযরত আউলিয়ায়ে কিরামের পদধুলি দ্বারা তোমার চক্ষু উজ্জল করো, তাহলে শুরু হতে শেষ পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ!
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
‘আঁ নাকে খাকরা বনজর কিমিয়া কুনন্দ, আয়া বুয়াদ কেহ গোশায়ে চশম বমাকুনন্দ’
অর্থাৎ যারা দৃষ্টি দ্বারা মাটিকে স্বর্ণ করেন, কতইনা উত্তম হতো যদি উনারা আমাদের প্রতি নজর করতেন।
বলাবাহুল্য, ইলমে তাছাওউফের ক্ষেত্রে নেক ছোহবত অনেক দামী। হযরত শায়েখ আলাইহিস সালাম উনার চেহারা মুবারকের দিকে তাকালেও গুনাহখতা মাফ হয়ে যায়। উনার কপাল মুবারকের দিকে তাকালে ফয়েজ তাওয়াজ্জুহ পাওয়া যায়।
এ কারণে প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য হলো, যামানার লক্ষস্থ্যল ব্যক্তিত্ব মুবারক, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খাযিনাতুস সুন্নাহ, হাদিয়াতুস সুন্নাহ, মুহ্ইস সুন্নাহ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, নূরে মুকাররম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র ছোহবত মুবারক এখতিয়ার করে ফয়েজ-তাওয়াজ্জুহ ও ইছলাহ হাছিল করার সাথে সাথে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী রেযামন্দী-সন্তুষ্টি মুবারক হাছিল করা।
ছোহবতের তরতীব: সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি সালিক ও মুরীদদের জন্য সহজতর তরতীব মুবারক ঘোষণা মুবারক করেছেন- ‘যেসমস্ত সালিক তথা মুরীদ দূর-দূরান্তে থাকেন তাদের জন্য কমপক্ষে প্রতি তিন মাসে একবার সম্মানিত ছোহবত মুবারকে এসে নূন্যতম ৭দিন অবস্থান করতে হবে। ঠিক অনুরূপভাবে, যে সমস্ত সালিকা বা মুরীদা রয়েছেন উনাদের জন্যও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সুমহান সম্মানিত ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে।’
সারকথা হলো- যারা দূরে থাকেন তাদেরকে কমপক্ষে প্রতি তিন মাসে একবার ছোহবতে এসে নূন্যতম ৭দিন অবস্থান করতে হবে। আর যারা কাছে থাকেন তারা প্রতিদিন, যারা ঢাকায় থাকেন তারা সপ্তাহে অন্তত তিন দিন ছোহবত মুবারক এখতিয়ার করবেন।
মহান মালিক তিনি আমাদেরকে নেক ছোহবত এখতিয়ার করে হাকীকতে পৌছার খাছ তাওফীক্ব নছীব করুন। আমীন!
-শেখ মুহম্মদ আব্দুর রহমান।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।