নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সতর মুবারক সংশ্লিষ্ট মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব (৭)
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
(দ্বিতীয় ভাগ)
মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব:
নিম্নে উক্ত মওযূ হাদীছ বর্ণনাকারী নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর খায্যাযের সম্পর্কে হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত তুলে ধরা হলো-
হযরত ইমাম আবূ দাঊদ সিজিস্তানী রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
হযরত ইমাম আবূ বকর মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আব্দুল্লাহ আল আর্জুরী আল বাগদাদী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩৬০ হিজরী শরীফ) তিনি বলেন,
سَاَلْتُ حَضْرَتْ اَبَا دَاوٗدَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ نَّضْرٍ اَلْخَزَّازِ قَالَ لَا يُرْوٰى عَنْهُ اَحَادِيْثُهٗ بَوَاطِيْلُ قَاَل وَقَالَ لِىْ حَضْرَتْ عُثْمَانُ بْنُ اِبِىْ شَيْبَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ كَانَ اِبْنُهٗ اَيْضًا كَذَّابًا
অর্থ: “আমি হযরত ইমাম আবূ দাঊদ সুলায়মান ইবনে আশআছ ইবনে ইসহাক্ব ইবনে বাশীর ইবনে শাদ্দাদ ইবনে আমর আল আয্দী আস্ সিজিস্তানী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৭৫ হিজরী শরীফ) উনাকে নদ্বর আল খায্যায সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন- ‘তার থেকে হাদীছ বর্ণনা করা যায় না; তার (বর্ণিত) হাদীছগুলো বাত্বিল বা মিথ্যা, বানোয়াট, মওযূ, জাল।’ তিনি আরও বললেন- ‘হযরত উছমান ইবনে আবী শায়বাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে বলেছেন, ‘তার ছেলেও ছিলো কায্যাব অর্থাৎ চরম মিথ্যাবাদী’।” (সুআলাতুল আর্জুরী ৫/ ৩৯, তাহযীবুল কামাল ২৯/৩৯৩)
অন্য বর্ণনায় রয়েছে,
قَالَ حَضْرَتْ اَلْاٰجُرِّىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اَبِىْ دَاوٗدَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ لَا يُرْوٰى عَنْهُ اَحَادِيْثُهٗ بَوَاطِيْلُ
অর্থ: “হযরত ইমাম আর্জুরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ইমাম আবূ দাঊদ সিজিস্তানী রহমতুল্লাহি আলাইহি তিনি নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর খায্যায সম্পর্কে বলেছেন- ‘তার থেকে হাদীছ বর্ণনা করা যায় না; তার (বর্ণিত) হাদীছগুলো বাত্বিল বা মিথ্যা, বানোয়াট, মওযূ, জাল’।” (তাহযীবুত তাহযীব ৪/২২৫)
আল্লামা হযরত ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
হাফিয, মুহাদ্দিছ, মুয়াররিখ, শায়খে খুরাসান, ইমামু ইলমিল হাদীছ ওয়াল জারহী ওয়াত তা’দীল, আল্লামা হযরত ইমাম ইবনে হিব্বান বুস্তী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩৫৪ হিজরী শরীফ) তিনি বলেন,
اَلنَّضْرُ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ اَبُوْ عُمَرَ اَلْخَزَّازُ مِنْ اَهْلِ الْكُوْفَةِ يَرْوِىْ عَنْ حَضْرَتْ عِكْرِمَة رَحْمَةُ اللهِ عَلَيْهِ رَوٰى عَنْهُ حَضْرَتْ عَبْدُ الْحَمِيْدِ الْحَمَّانِىْ رَحْمَةُ اللهِ عَلَيْهِ كَانَ مِمَّنْ يَّرْوِىْ عَنِ الثِّقَاتِ مَا لَا يَشْبَهُ حَدِيْثَ الْاَثْبَاتِ فَلَمَّا كَثُرَ ذٰلِكَ فِىْ رِوَايَتِهٖ بَطَلَ الْاِحْتِجَاجُ بِهٖ اَخْبَرَنَا حَضْرَتْ مَكْحُوْلٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ جَعْفَرَ بْنَ اَبَانِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَمِعْتُ حَضْرَتْ اِبْنَ نُمَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ اَلنَّضْرُ اَبُوْ عُمَرَ مَتْرُوْكُ الْحَدِيْثِ
অর্থ: “নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর আল খায্যায হচ্ছে কূফার বাসিন্দা। সে হযরত ইকরিমাহ্ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে হাদীছ বর্ণনা করতো। তার থেকে হযরত অব্দুল হামীদ আল হাম্মানী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। সে এমন একজন রাবী ছিলো, যে বিশ্বস্ত রাবী উনাদের সূত্রে এমন সব হাদীছ বর্ণনা করতো, যা নির্ভরযোগ্য-শক্তিশালী রাবী উনাদের বর্ণনার মতো মানসম্পন্ন ছিলো না। পরবর্তীতে যখন এ ধরনের বিষয় তার বর্ণনায় খুব বেশি হয়ে গেলো, তখন তার দ্বারা দলীল দেয়া বাত্বিল হয়ে যায় অর্থাৎ তাকে দলীল হিসেবে গ্রহণ করা বাত্বিল হয়ে যায়। হযরত মাকহুল রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন, তিনি বলেন- আমি হযরত জা’ফর ইবনে আবান রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, তিনি বলেন- ‘নদ্বর আবূ উমর হচ্ছে মাতরূকুল হাদীছ অর্থাৎ নদ্বর আবূ উমরের বর্ণিত হাদীছ মাতরূক অর্থাৎ পরিত্যক্ত, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়’।” (আল মাজরূহীন লিইমাম ইবনি হিব্বান ৩/৪৯, তাহ্যীবুত-তাহ্যীব ৪/২২৫, তাহ্যীবুল কামাল ২৯/৩৯৩ ইত্যাদি)
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত ইত্তিবা’ মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করা ব্যতীত কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক লাভ করা সম্ভব নয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৫৪)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত যায়িদ বিন হারেছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বেমেছাল মুহব্বত মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৯)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৪
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৮)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৭)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫৩
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












