মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে অবমাননাকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, দুপুর ১:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১২:২৯

আবূ লাহাবের ভয়াবহ পরিণতি:
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমি যদি তোমাদের বলি যে, শত্রুসৈন্য উপত্যকায় এসে পড়েছে, তারা তোমাদের উপর অতর্কিত আক্রমণ করতে উদ্যত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা একবাক্যে বললো, হ্যাঁ আমরা আপনাকে সর্বদা সত্য পেয়েছি। আমরা বিশ্বাস করি। তখন তিনি ইরশাদ মুবারক করলেন-
فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيْدٍ
‘আমি তোমাদের সম্মুখে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করছি। ’ এটা শুনে আবূ লাহাব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উদ্দেশ্য করে বললো-
تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ أَلِهَذَا جَمَعْتَنَا
‘সারাদিন আপনার উপর ধ্বংস আসুক! নাঊযুবিল্লাহ! এজন্যই কি আপনি আমাদেরকে একত্র করেছেন? তখন মহান আল্লাহ পাক তিনি নাযিল করলেন-
تَبَّتْ يَدَا أَبِيْ لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
‘ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন-সস্পদ ও তার উপার্জন তার কোন কাজে আসেনি। ’ (বুখারী শরীফ: পবিত্র হাদীছ শরীফ নং ৪৭৭০)
অন্য বর্ণনায় রয়েছে, সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ধ্বংস কামনা করে এবং উনাকে পাথর নিক্ষেপ করে। নাঊযুবিল্লাহ! তখন মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা লাহাব বা মাসাদ শরীফ নাযিল করেন।
এখান থেকেই শুরু হয় আবূ লাহাবের বিরোধিতা। পবিত্র সূরা মাসাদ শরীফ নাযিল হওয়ার ১২ বছর পর সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই ১২ বছরে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দিয়েছে।
কিতাবে বর্ণিত রয়েছে- বিশিষ্ট ছাহাবী হযরত তারিক্ব ইবনে মুহারিবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি যুল মাজাজ বাজারে একজন মহান ব্যক্তিত্ব মুবারক উনাকে দেখলাম তিনি ঘোষণা মুবারক দিচ্ছেন-
يَا أَيُّهَا النَاسُ قُوْلُوْا لَا اِلَهَ اِلَّا اللهُ تُفْلِحُوْا
‘হে লোক সকল বলো, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তাহলে তোমরা নাজাত লাভ করবে। ’ তিনি এই ঘোষণা মুবারক দিচ্ছেন আর উনার পিছন থেকে এক লোক উনাকে পাথর নিক্ষেপ করছে। পাথরের আঘাতে উনার মহাসম্মানিত নূরুদ দারাজাত মুবারক (ক্বদম মুবারক) নূরুন নাজাত (রক্ত মুবারকে) জমাট বেধে যাচ্ছেন। আবূ লাহাব পাথর মারছে আর মানুষকে বলছে তিনি মিথ্যাবাদী, তিনি যা বলছেন সেটা সত্য নয়।
হযরত তারিক্ব ইবনে মুহারিবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি লোকজনকে জিজ্ঞেস করলাম, তিনি কে? লোকজন বললো, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি নিজেকে মহাসম্মানিত নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে ঘোষণা মুবারক দিচ্ছেন। আর এই বজ্জাত হচ্ছে আবূ লাহাব সম্পর্কে উনার চাচা। সে উনাকে মিথ্যাবাদী বলে তিরস্কার করছে। নাঊযুবিল্লাহ! (তাফসীরে কুরতুবী ২০/২৩৬)
সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের সপ্তম বছর। বনূ হাশিম গোত্রের সাথে চরম শত্রুতায় লিপ্ত হয় কুরাইশরা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি নির্মম যুলুম-নির্যাতন শুরু করে তারা। পবিত্র মক্কা শরীফে আপন গৃহে অবস্থান করা উনাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার চাচা আবূ তালিবসহ বনূ হাশিম উনাদেরকে নিয়ে একটি পাহাড়ি গিরিপথে অবস্থান মুবারক নেন। যাকে শি’বে আবী ত্বালিব বলা হয়।
এই যুলুম-নির্যাতন আর শত্রুতার মূলে ছিলো আবূ লাহাব ও আবূ জাহিল। শি’বে আবী ত্বালিবে সুদীর্ঘ তিন বছর অবরুদ্ধ থাকার সময় উনাদের খাদ্য-বস্ত্র এমনকি পানি সরবরাহের পথও ধীরে ধীরে রুদ্ধ হয়ে আসে।
আর এর মূলে ছিলো আবু লাহাবের সীমাহীন শত্রুতা। অর্ধাহার আর অনাহারে জর্জরিত শি’বে আবী ত্বালিবে বনূ হাশিমের নিকট কোনো বিদেশি বণিককে যেতে দেয়া হতো না। খাদ্যদ্রব্যাদি নিয়ে যদিও বা কেউ অগ্রসর হতো, তাদের প্রলুব্ধ করে আবূ লাহাব বলতো উনাদের নিকট এমন উচ্চ মূল্য দাবি করো, যেন উনারা ক্রয় করতে না পারেন। বিক্রি না হলে অবশ্য তোমাদের আর্থিক ক্ষতি হতে দেবো না। সব জিম্মাদারি আমার।
এ কথায় উৎসাহিত হয়ে বিদেশি বণিকরা এমন চড়া মূল্য দাবি করতো, যা ছিলো শি’বে আবী ত্বালিবে অবস্থানরত মুসলমান উনাদের ক্রয়সীমার বাইরে। ফলে উনারা কোনো কিছু ক্রয় করতে পারতেন না। ফলে উনাদের বাচ্চা-শিশুদের কান্নার আওয়াজে ভারী হয়ে উঠতো সেই গিরিপথ। শিশুদের সেই অসহ্য কাতরতা আর করুণ কান্না শুনে গিরি-গুহার বাইরে আনন্দ-উল্লাসে উন্মত্ত হয়ে উঠত অভিশপ্ত আবূ লাহাব ও আবূ জাহিলের দল!
বিদেশি বণিকদের বাধা দিয়ে পরবর্তীকালে বাজারমূল্যেই সেসব দ্রব্য সে নিজেই খরিদ করে নিতো! এভাবেই বিদেশি বণিকদের ধোঁকা দিতো আবূ লাহাব। (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪) ৪৪ মিনিট আগে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২) মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২) ৪৬ মিনিট আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০) ৫৩ মিনিট আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ৫৪ মিনিট আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব) সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব) ৫৫ মিনিট আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩) ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১) ১ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯) ১ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ১ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২) ২ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫) ২ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮) ২ দিন আগে