নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জুলাই গণঅভ্যুত্থান, জরিপ যা বলছে
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এ ঘটনার ধারাবাহিকতায় গঠিত অন্তর্র্বতী সরকারের অধীনে আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন ঘিরে এখন মানুষের মধ্যে একটি বড় প্রশ্ন হচ্ছে- জুলাইয়ের গণঅভ্যুত্থান ভোটে কতটা প্রভাব ফেলবে? প্রথম আলোর উদ্যোগে পরিচালিত এক সাম্প্রতিক জরিপ সে প্রশ্নেরই উত্তর দিয়েছে।
জরিপ অনুযায়ী, ২৩ শতাংশ উত্তরদাতা মনে করেন জুলাই গণঅভ্যুত্থান নির্বাচনে উল্লেখযোগ্য বা ব্যাপক প্রভাব ফেলবে।
দেশের ৫টি শহর এবং ৫টি গ্রাম বা আধা-শহরাঞ্চলে প্রাপ্তবয়স্ক ১,৩৪২ জন (পুরুষ ৬৭৪, নারী ৬৬৮) মানুষের মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন পেশা, আয়শ্রেণি ও সামাজিক শ্রেণির মানুষ এতে অংশ নেন। তথ্য সংগ্রহ করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর। জরিপকারীদের ভাষায় এটি একটি মতামত জরিপ, যা দেশের সামগ্রিক জনমতের প্রতিফলন ঘটালেও কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯ শতাংশ।
জরিপে উঠে এসেছে-
নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জুলাই গণঅভ্যুত্থান, জরিপ যা বলছে
৩০ শতাংশ মানুষ মনে করেন জুলাই গণঅভ্যুত্থান ভোটে সামান্য প্রভাব ফেলবে।
৮ শতাংশের মতে এর কোনো প্রভাবই থাকবে না।
১৮.৬ শতাংশ বলেছেন উল্লেখযোগ্য প্রভাব পড়বে, আর ৪.৭ শতাংশ মানুষ বলেছেন ব্যাপক প্রভাব পড়বে। অর্থাৎ মোট ২৩.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই নির্বাচন জুলাই অভ্যুত্থানের প্রভাব পড়বে।
তবে ৩৮.৬ শতাংশ নিশ্চিত নন জুলাইয়ের ঘটনাবলির প্রভাব সম্পর্কে।
এ গবেষণায় নারী-পুরুষের মধ্যে মতপার্থক্য বিশেষ ছিল না। তবে সবচেয়ে তরুণ ভোটারদের মধ্যে প্রভাব সম্পর্কে সচেতনতা এবং আগ্রহ বেশি দেখা গেছে।
১৮-২৪ বছর বয়সী ভোটারদের ২৫.৫ শতাংশ মনে করেন উল্লেখযোগ্য প্রভাব থাকবে
এবং ৪.৭ শতাংশ মনে করেন থাকবে ব্যাপক প্রভাব পড়বে।
অর্থাৎ তরুণ ভোটারদের মোট ৩০.২ শতাংশ মনে করেন জুলাই গণঅভ্যুত্থান নির্বাচনে দৃশ্যমান প্রভাব ফেলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)