নির্বাচনের আগে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন -চীনা রাষ্ট্রদূত
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাদিস ১৩৯১ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কক্সবাজার সংবাদদাতা:
আগামী নির্বাচনের আগে পাইলট প্রকল্পের আওদায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমার পাঠিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল জুমুয়াবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চীন দূতাবাসের দেওয়া চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে সে এসব কথা বলে।
ধফ
রাষ্ট্রদূত ওয়েন জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে চীন নিবিড়ভাবে কাজ করছে। সে বলেছে, আমি বলবো বাংলাদেশ এবং মিয়ানমার উভয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে পারে। নির্বাচনের আগে কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যেতে পারে। তবে অবশ্যই এটি পাইলট প্রকল্পের মাধ্যমে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটা এক রাতের মধ্যেই সম্পন্ন করা সম্ভব নয়।
চীনা রাষ্ট্রদূত জানায়, চীন মধ্যস্ততাকারী এবং সাহায্যকারী হিসেবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ ও মিয়ানমারকে সাহায্য করছে। এক্ষেত্রে অগ্রগতি হয়েছে জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায়।
২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরুর পর বেশ কয়েকবার প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ। কিন্তু কোনো আলোচনাই সফল হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)