নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
-পিছু হটলো জবি প্রশাসন
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনও ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
গত বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জকসুর সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লেখেন, বিরানব্বই ভাগ মুসলিমের দেশের একটি বিশ্ববিদ্যালয়ে গরু জবাই নিষিদ্ধ করে উপাচার্য কাকে খুশি করতে চান? আপনার এসব দালালি পাশের দেশে গিয়ে করেন। আগামীকালই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু কোরবানি হবে, ইনশাআল্লাহ। ডিসিশন ফাইনাল।
ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, পূজার আগেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে গরু নিয়ে মিছিল করে জবাই করে গরুভোজের আয়োজন করবে, ইনশাআল্লাহ। পারলে প্রশাসন ঠেকিয়ে দেখাক।
পিছু হটলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন:
ক্যাম্পাসে পশু জবাই সংক্রান্ত নিষেধাজ্ঞা জারির পর শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে অবস্থান পরিবর্তন করে দুঃখ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো আচার-অনুষ্ঠান উদযাপনের সুযোগ সবার রয়েছে।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, আগের জারি করা নির্দেশনা ঘিরে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। পরিবেশ ও পরমতসহিষ্ণুতা বজায় রেখে প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ অধিকার চর্চা করতে পারবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যঝুঁকির খোঁড়া অজুহাত দেখিয়ে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রক্টর আজম খান। ওই বিজ্ঞপ্তিতে দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ম ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক থেকে সরকারের ঋণ ২৪ হাজার কোটি টাকা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুতের প্রিপেইড মিটারে উৎসাহিত করছে সরকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি ওয়েবসাইট: অসম্পূর্ণ, পুরোনো তথ্যের ভান্ডার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি ওয়েবসাইট: অসম্পূর্ণ, পুরোনো তথ্যের ভান্ডার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)