দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরষতা:
নিজেদের দাবি করা প্রমাণই প্রত্যাহার করল দখলদার সন্ত্রাসী ইসরাইল
, ০২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাদিস ১৩৯১ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০১ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের ভেতর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের অস্ত্র উদ্ধারের কিছু প্রমাণ-সংবলিত একটি এক্স (টুইটার) পোস্ট প্রত্যাহার করে নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। কোনো ব্যাখ্যা ছাড়াই এই প্রত্যাহার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। পোস্ট প্রত্যাহারের বিষয়টি ইসরাইলের হারেৎজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
হারেৎজ পত্রিকায় বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী তাদের পোস্ট ডিলিট করার কোনো ব্যাখ্যা দেয়নি।
বিশ্লেষকেরা ইসরাইলি সামরিক বাহিনী এবং আল-শিফা হাসপাতালে অভিযানের সময় তাদের সাথে থাকা ফক্স নিউজের সাংবাদিকের পোস্ট করা ছবিগুলোর মধ্যে বেশ কিছু অসঙ্গতি পেয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লে. কর্নেল জোনাথন কনরিকাসের নতুন করে পোস্ট করা ভিডিওর কিছু অংশ ব্লার করা হয়েছে। এর ফলে এতে থাকা প্রমাণের সত্যতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ইউরো-মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটর নামের একটি গ্রুপ আগেই আশঙ্কা করেছিল যে গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা কমপ্লেক্সে প্রবেশ করার পর ইসরাইলি বাহিনী বাটোয়াট কাহিনী ফাঁদতে পারে। বুধবার সকালে ইসরাইলি বাহিনী হাসপাতালটির ভেতরে প্রবেশ করে।
ওই গ্রুপটি জানায়, ইসরাইলি সেনাবাহিনী হাসপাতালের ভেতরের সবকিছুর নিয়ন্ত্রণ করছে। তারা সেখানে নিরপেক্ষ কোনো পর্যবেক্ষণ নেয়নি। ফলে সেখানে হামাসের কথিত সামরিক তৎপরতার কোনো কাহিনী বলা হলে তা নিয়ে সংশয় সৃষ্টি হওয়া স্বাভাবিক।
গ্রুপটি জানায়, ইসরাইলি সেনাবাহিনী যত বেশি সময় কমপ্লেক্সটির ভেতরে থাকবে, ততই 'কৃত্রিম দৃশ্যপট তৈরী' হচ্ছে বলে বোঝাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












