নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে ইরান ও রাশিয়ার মধ্যে প্রথম আর্থিক চুক্তি সই
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছানী, ১৩৯২ শামসী সন , ০৯ জুলাই, ২০২৪ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রাশিয়ার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সইয়ের খবর দিয়েছেন। আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য আমেরিকার অন্যতম প্রধান হাতিয়ার হলো দেশটির মুদ্রা অর্থাৎ ডলার।
মার্কিন নীতির বিপক্ষে গেলেই এই হাতিয়ার ব্যবহারের বহু নজির সৃষ্টি করেছে ওয়াশিংটন। এ কারণে ইরান, রাশিয়া ও চীনের মতো দেশগুলো বিভিন্ন উপায় অবলম্বন করে ডলারের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। পার্সটুডে জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেছেন, সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকের পর জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে তারল্য সরবরাহের জন্য একটি দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সই হয়েছে।
ফারজিন বলেন, শিগগিরই ইরানি স্বর্ণ এবং মুদ্রা বিনিময় সেন্টারে অফশোর রিয়ালের ভিত্তিতে লেনদেনের জন্য অবকাঠামো উদ্বোধন করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যাংকিং নেটওয়ার্ক ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হবে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক চুক্তির ভিত্তিতে দুই দেশের স্থানীয় মুদ্রা অর্থাৎ রিয়াল ও রুবলের সাহায্যে লেনদেন হবে এবং অন্য কোন মুদ্রা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এটি দেশের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি এবং এর ফলে স্থানীয় মুদ্রাকে অন্য মুদ্রায় পরিবর্তন করার কারণে সৃষ্ট অনেক ঝুঁকি দূর হবে। ইরানি ও রুশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।
ইরান ও রাশিয়ার মধ্যে আর্থিক ও ব্যাংকিং সম্পর্কের কথা উল্লেখ করে ফারজিন বলেন, ইরানি নাগরিকরা রাশিয়ার এটিএম বুথগুলো থেকে রুবল গ্রহণ করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)