নিকাহ বা বিবাহের ফযীলত (৪)
বিবাহের দ্বারা রিযিক বৃদ্ধি পায়
মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি- রেযামন্দী হাছিল অর্থাৎ নিজের চরিত্রকে পুত-পবিত্র রাখার নিমিত্তে যারা বিবাহ করেন, মহান আল্লাহ পাক তিনি তাদের রিযিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ!
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা তিনি বর্ণনা করেন-
جَاءَ رَجُلٌ اِلَـى النَّبِـيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُوْ اِلَيْهِ الْفَاقَةَ فَأَمَرَه اَنْ يَّتَزَوَّجَ
অর্থ: একদা এক ব্যক্তি মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হলেন। বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার দারিদ্রতা দূরীভুত হচ্ছে না। তিনি উনাকে বললেন, আপনি বিবাহ করুন। তাহলে দারিদ্রতা দুরীভুত হবে। সুবহানাল্লাহ! (তাফসীরে তাবারী-৯/৩১১, দুররে মানছুর-৬/১৭৩, মুছান্নাফ আব্দুর রাজ্জাক, তারিখে বাগদাদ-১/৩৬৫, কাশফুল খাফা-১/২০২)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
اِلْتَمِسُوا الرِّزْقَ بِالنِّكَاحِ
অর্থ: তোমরা বিবাহের দ্বারা মহান আল্লাহ পাক উনার নিকট রিযিক তালাশ করো। (দাইলামী শরীফ-১৭/২৭৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
تَزَوَّجُوْا فُقَرَاءَ يُغْنِكُمُ اللهُ
অর্থ: হে দরিদ্রগণ! তোমরা বিবাহ করো। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে সম্পদশালী করবেন। সুবহানাল্লাহ!
তিনি আরো ইরশাদ মুবারক করেন-
تَزَوَّجُوْا النِّسَاءَ فَاِنَّـهُنَّ يَاْتِيَنَّكُمْ بِالْـمَالِ
অর্থ: তোমরা মেয়েদেরকে বিবাহ করো। কেননা, তারা অবশ্যই তোমাদের নিকট মাল-সম্পদ নিয়ে আসবে। সুবহানাল্লাহ! (আল মাকাসিদুল হাসানা-১০৮, কাশফুল খাফা-১/২০৩)
রঈসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
رَغَّبَهُمُ اللهُ فِـى التَّزْوِيْجِ وَاَمَرَ بِهِ الْاَحْرَارَ وَالْعَبِيْدَ وَوَعَدَهُمْ عَلَيْهِ الْغَنِـىَّ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি তাদেরকে (বান্দা) বিবাহ করার ব্যাপারে তারগীব বা উৎসাহ দিয়েছেন। তিনি স্বাধীন ও গোলামগণকে বিবাহ করার আদেশ দিয়েছেন। আর তিনি তাদেরকে মাল-সম্পদ দানের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ! (তাফসীরে তাবারী-১৭/২২৫)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنْ يَّكُوْنُوْا فُقَرَاءَ يُغْنِهِمُ اللهُ مِنْ فَضْلِهٖ
অর্থ: যারা নেককার-পরহেযগার তারা যদি দরিদ্র হয় তাহলে মহান আল্লাহ পাক তিনি নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করবেন। সুবহানাল্লাহ! (সূরা নূর শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩২)
হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বলেন-
اَطِيْعُوا اللهَ فِيْمَا اَمَركَمْ بِه مِنَ النِّكَاحِ يَنْجِزُ لَكُمْ مَّا وَعَدَكُمْ مِّنَ الْغَنِـىِّ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি বিবাহের ব্যাপারে যা আদেশ মুবারক করেছেন তোমরা তার অনুসরণ (বাস্তবায়ন) করো। তিনি তোমাদেরকে ধন-সম্পদে প্রাচুর্যতার যে ওয়াদা করেছেন তা তিনি পূর্ণ করবেন। সুবহানাল্লাহ! (তাফসীরে হাতিম)
-আল্লাম সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য