নিকাহ বা বিবাহের ফযীলত (২০)
বিবাহের জন্য মেয়ে বা ছেলের যে সব গুণ ও স্বভাব-চরিত্র তালাশ-অন্বেষণ করা সুন্নত
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
১. দ্বীনদারী
২. উত্তম চরিত্র
৩. সুরত বা সৌন্দর্য
৪. অল্প মহরানা
৫. বংশ
৬. কুমারীত্ব
৭.বিবাহের অযোগ্য হওয়া থেকে মুক্ত।
২. সৎস্বভাব:
ইবাদত- বন্দেগী, যিকির- ফিকির, রিয়াদ্বাত- মাশাক্কাতে সুযোগ পাওয়ার জন্য এই গুণটি অতীব আবশ্যক। যদি আহাল ও আহালিয়া কর্কশভাষি, রুক্ষ স্বভাবি এবং কৃতঘœ প্রকৃতির হয় তাহলে উপকারের চেয়ে অপকার বেশী হয়ে থাকে। এ সকল মেয়ে ও ছেলের আচরণে ছবর বা ধৈর্যধারন করা ফযীলতের কারণ। তবে সাধারন লোকের জন্য খুবই কঠিন। আর আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের জন্য পরীক্ষাস্বরূপ। আরবের জ্ঞানী ব্যক্তিগণ বলেন, ছয় প্রকার নারীকে বিবাহ করো না। অন্যথায় সুখ-শান্তি পাবেনা।
তারা হলো- ক) আনানাহ্ খ) মানানাহ্ গ) হানানাহ্ ঘ) হাদাকাহ্ ঙ) বাবাকাহ্ চ) সাদাকাহ্।
ক) আনানাহ্: আনানাহ্ ঐ নারীকে বলা হয়, যে কেবল সদা সর্বদা দুঃখ-কষ্ট প্রকাশ করে। নানা বিষয়ে অনুযোগ- অভিযোগ করতে থাকে। সব সময় মাথার ব্যাথা, মাথা ধরা ইত্যাদি প্রকাশ করে। যার সব সময় কোন না কোন রোগ থাকে কিংবা সে রোগ থাকার ভান করে। এরূপ নারীকে বিবাহ করে কল্যাণ ও বরকত লাভের আশা করা বৃথা।
খ) মানানাহ্: মানানাহ ঐ নারী, যে বার বার তার আহাল বা স্বামীকে প্রদত্ত জিনিসের জন্য খোটা দেয়। আর বলে, আমি তোমার জন্য আমার পিতার বাড়ী থেকে এ জিনিস এনেছি, ও জিনিস এনেছি। আমি তোমার জন্য এ কাজ করেছি, ও কাজ করেছি ইত্যদি। এই শ্রেণীর নারীকে বিবাহ করে কোন পুরুষ কখনো শান্তি লাভ করতে পারে না।
গ) হানানাহ্: হানানাহ্ ঐ নারী, যে সব সময় প্রথম স্বামী বা তার ঔরসজাত সন্তানের কথা বার বার উল্লেখ করে। তাদের দিকেই তার মন পড়ে থাকে। এই শ্রেণীর নারী কে বিবাহ না করাই উত্তম।
ঘ) হাদাকাহ্: হাদাকাহ্ ঐ নারী, যার প্রত্যেক জিনিসের প্রতিই অধিক লোভ থাকে। তা পাওয়ার আশায় অস্থির হয়ে পড়ে। আহালকে তা যেভাবে হোক সংগ্রহ করে আনার জন্য ব্যতিব্যস্ত করে তোলে। এ জন্য আহালকে নানারূপ দুখঃ-কষ্ট দিয়ে থাকে।
ঙ) বাবাকাহ: বাবাকাহ্ এর দুটি অর্থ রয়েছে। এক অর্থে ঐ নারী , যে দিন রাত নিজের চেহারাকে সুন্দর করে রাখতে ব্যতিব্যস্ত, সারাদিন অতি মাত্রায় সাজ-গোছ করে থাকে। দ্বিতীয় অর্থ ঐ নারী, যে কখনো পানাহারে সন্তুষ্ট হয় না। একাকিনী আহার কতে পছন্দ করে। আর প্রত্যেক জিনিসের মধ্যে নিজের প্রাপ্ত অংশকে পৃথক করে রাখে। কোন কিছুতেই তার পরিতৃপিÍর লক্ষণ দেখা যায় না।
চ) সাদাকাহ্: সাদাকাহ্ ঐ নারী, যে অনর্থক কথা-বার্তা বলে। বাচালতা যার স্বভাব। আর এদের সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি অনর্থক অতিরিক্ত কথা বলে মহান আল্লাহপাক তিনি তাকে ঘৃণা করেন। (ইহয়াউ উলূমিদ্দীন -১/ ৪১০)
ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, তিনটি স্বভাব আছে যা পুরুষের জন্য খারাপ কিন্তু নারীদের জন্য উত্তম। ১, কৃপণতা ২, অহংকার ৩, ভীরুতা।
কেননা যখন কোন নারী কৃপণ হয়, তখন সে তার নিজের ধন- সম্পদ ও মাল সামান রক্ষা করে। যখন অহংকারী হয় , তখন সে কোমল হলেও যদি কোন ভিন্ন পুরুষ তার সাথে অসৌজন্যমূলক এবং সম্ভ্রম বিরোধী কোন কথা বলে তখন সে তা ঘৃণাভরে প্রত্যাখান করে। যখন কোন নারীর মধ্যে ভীরুতা স্বভাব তাকে, তখন সে সমস্ত বন্ধু-বান্ধব থেকে পৃথক হয় এবং নিজের গৃহকর্মে রত থাকে। বিশেষতঃ সে আহাল বা স্বামীর নিন্দার ভয়ে কোন অবাঞ্চিত স্থানে যাতায়াত করে না, এমন কাজও করে না।
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












