নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস
, ০৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
নিউজিল্যান্ডের পর্যটন স্থান মাউন্ট মাউঙ্গানুইতে প্রবল বৃষ্টির পর এক ক্যাম্পগ্রাউন্ডে ভূমিধসের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। দেশটির উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
কয়েকদিনের বৃষ্টিতে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের পুরো পূর্বাঞ্চলীয় সমুদ্রতট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। বহু বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আর রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৯টায় ভূমিধসটি হয়। নেমে আসা কাদার স্রোতে ক্যাম্পগ্রাউন্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ওই ক্যাম্পগ্রাউন্ডে থাকা কয়েকশ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে আর জরুরি পরিষেবার কর্মীরা সেখানে কেউ রয়ে গেছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে। পুলিশ সুপার টিম অ্যান্ডারসন জানিয়েছে, নিখোঁজ লোকজনের সংখ্যা ’১০ জনের কম-বেশী হতে পারে’।
দমকল বাহিনীর কমান্ডার উইলিয়াম পার্ক জানান, জরুরি বিভাগের কর্মীরা আবর্জনার মধ্যে জীবনের লক্ষণ শনাক্ত করেছেন কিন্তু
আবারও ভূমিধস হতে পারে এমন আশঙ্কায় সেখানে সতর্কতার সাথে অভিযান পরিচালনা করা হচ্ছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে সাহায্য করতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)