নিউইয়র্কে কর্মবিরতিতে ১৫ হাজার নার্স, ব্যাহত চিকিৎসা সেবা
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মবিরতিতে গেছে প্রায় ১৫ হাজার নার্স। উন্নত কর্মপরিবেশ, নিরাপদ জনবল নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার সুবিধা বজায় রাখার দাবিতে শুরু হওয়া এ ধর্মঘট শহরের ইতিহাসে সবচেয়ে বড় নার্স ধর্মঘট হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নিউইয়র্কের চিকিৎসা সেবা।
গত সোমবার (১২ জানুয়ারি) ভোরে শহরের তিনটি বেসরকারি হাসপাতাল-মাউন্ট সাইনাই, মন্টেফিওরি এবং নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালের নার্সরা কর্মস্থল ত্যাগ করে। দাবি করা হচ্ছে, দীর্ঘ আলোচনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের প্রধান দাবিগুলোতে কোনো অর্থবহ অগ্রগতি দেখাতে পারেনি।
ধর্মঘটের এ সময় নিউইয়র্কে তীব্র ফ্লু মৌসুম চলমান থাকায় স্বাস্থ্যখাতে চাপ আরও বেড়েছে। হাসপাতাল সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও নার্সরা বলছে, যথাযথ জনবল ও নিরাপদ কর্মপরিবেশ না থাকলে রোগীসেবাও ক্ষতিগ্রস্ত হবে।
এক বিবৃতিতে নিউইয়র্ক স্টেট নার্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, রোগীদের জন্য নিরাপদ স্টাফিং, নার্সদের স্বাস্থ্যসেবার সুবিধা ও কর্মক্ষেত্রে সহিংসতা থেকে সুরক্ষার বিষয়গুলোই তাদের আলোচনার মূল দাবি। সংগঠনটির অভিযোগ, শহরের সবচেয়ে সমৃদ্ধ হাসপাতালগুলো নার্সদের স্বাস্থ্যসুবিধা কমিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালির সিসিলির বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলের আগুনে।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভয়ানক দাবানলে পুড়ছে কানাডা। আর সেই দাবানলের ধোঁয়ায় দূষিত হয়ে আছে আম্রিকার একাধিক এলাকা।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আম্রিকার নিউইয়র্ক।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলে পুড়ে ধ্বংস হওয়া এলাকা।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আম্রিকার কলারোডায় দাবানলের ভয়াবহতা।
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)