নারিকেল দ্বীপ নিয়ে আবারও বিতর্কিত নির্দেশনা -নভেম্বরে রাত্রিযাপন করতে পারবে না পর্যটকরা
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ নারিকেল দ্বীপ (সেন্টমার্টিন) নিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত জারি করে যাচ্ছে। এতে করে দ্বীপের অধিবাসীদের জীবন-জীবিকা যেমন হুমকিতে পড়ছে, তেমনি দেশের গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পরিবেশ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নারিকেল দ্বীপে গমন ও অবস্থান বিষয়ে ১২ দফা বিতর্কিত নির্দেশনা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় নারিকেল দ্বীপ ভ্রমণ করতে পারবেন। তবে রাত্রিযাপন করা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত আকারে রাত্রিযাপনের অনুমতি থাকবে। তবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক প্রবেশ করতে পারবেন না।
নির্দেশনা অনুযায়ী, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কোনো নৌযান দ্বীপে চালাতে পারবে না। এছাড়া পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে, অন্যথায় তা অবৈধ গণ্য হবে।
উল্লেখ্য, পর্যটকদের উপর ভিত্তি করেই এই দ্বীপের বাসিন্দাদের জীবন-জীবিকা গড়ে উঠেছে। বর্তমানে নানা রকম নিষেধাজ্ঞার কবলে পড়ে দ্বীপের বাসিন্দারা অনেকেই এখন দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন। আয়-রোজগার বন্ধ হওয়ায় লোকসান থেকে বাঁচতে বহু হোটেল-মোটেল মালিকরা তাদের স্থাপনাগুলো বিক্রি করে দিচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)