নারিকেল দ্বীপে আগামী মাস থেকে পর্যটক যাওয়া বন্ধ, হতাশায় ব্যবসায়ীরা
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ফেব্রুয়ারি থেকে নারিকেল দ্বীপে পর্যটক যাওয়া বন্ধ থাকবে। এতে ভরা মৌসুমে বিধিনিষেধ জারি করায় আয়-রোজগার নিয়ে হতাশায় দ্বীপের বাসিন্দারা। এর আগে ১ ডিসেম্বর নানা জটিলতার মধ্যে কক্সবাজার নুনিয়াছড়া জেটিঘাট থেকে নারিকেল দ্বীপে একটি পর্যটকবাহী জাহাজ পৌঁছে।
নারিকেল দ্বীপের হোটেল রয়েল বিচের পরিচালক জাহেদ হোসেন বলেন, নানা জটিলতায় পর্যটক মৌসুমের শুরুতে দ্বীপে পর্যটক আসেনি। এতে হোটেল-রেস্তোরাঁসহ ছোটবড় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরে ১ ডিসেম্বর পর্যটক দ্বীপে আসা শুরু করে। কিন্তু চাহিদা পরিমাণ ব্যবসা হচ্ছে না। বিগত বছরের পর্যটকরা এক মাস আগে থেকে হোটেলের রুম বুকিং দিয়ে রাখতেন। এখন পর্যটক সংখ্যা কমে যাওয়ায় প্রতিদিন রুম খালি থেকে যাচ্ছে। সব হোটেলে একই অবস্থা হাহাকার বিরাজ করছে। বিগত সময় অনুযায়ী ফেব্রুয়ারি বা মার্চ মাসে দ্বীপে পর্যটকদের ভরপুর হয়। কিন্তু বিধিনিষেধের কারণে দ্বীপে ফেব্রুয়ারি মাসে পর্যটক আসার সম্ভাবনা নেই বলে জানা গেছে।
নারিকেল দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ আলম বলেন, যে পর্যটক নারিকেল দ্বীপে আসছেন সেটি বিগত সময়ের তুলনায় খুব কম। দ্বীপের হোটেল-রেস্তোরাঁ ছাড়াও ছোট-বড় শুঁটকি, পান ও চায়ের দোকান, মাছ বিক্রেতা, ভ্যান ও রিকশা, টমটমচালক (অটোরিকশা) সবাই হতাশ। যেখানে আরো দুই মাস আগে দ্বীপে পর্যটক আসার কথা ছিল সেখানে দুই মাস পরে পর্যটক আসতেছে। তাও বিভিন্ন বিধিনিষেধ অনুযায়ী। নারিকেল দ্বীপের মানুষের একমাত্র আয়ের উৎস পর্যটক-ব্যবসা। দ্বীপে পাঁচ-ছয় মাস পর্যটক এলে পুরো বছর তাদের সংসারের খরচ জোগাড় হয়ে যায়। এখন মাত্র দুই মাস সময় পেয়েছেন, তাও চাহিদা অনুযায়ী পর্যটক দ্বীপে আসছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












